এক্সপ্লোর

তৃতীয় ম্যাচে ভারতকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিত

ব্যাট করতে নেমে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র এক উইকেট হারিয়ে

বেঙ্গালুরু: ভারতকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজও অমীমাংসিতভাবে শেষ হল ১-১ ফলে। রবিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। একমাত্র ব্যতিক্রম শিখর ধবন। ইনিংস ওপেন করতে নেমে ২৫ বলে ৩৬ রান করেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। ধবনই এদিন দলের সর্বোচ্চ স্কোরার। তিনি ছাড়া বলার মতো রান পেয়েছেন ঋষভ পন্থ (১৯), রবীন্দ্র জাডেজা (১৯) ও হার্দিক পাণ্ড্য (১৪)। কোহলি (৯), রোহিত শর্মা (৯), শ্রেয়স আইয়ার (৫), ক্রুণাল পাণ্ড্য (৪) - কেউই রান পাননি। নির্ধারিত ২০ ওভারে  ১৩৪/৯ স্কোরে আটকে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাডা তিনটি এবং বেউরান হেনড্রিকস ও বর্ন ফর্টউইন দুটি করে উইকেট নেন। এক উইকেট তাবারেস শামসির। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র এক উইকেট হারিয়ে। ব্যাট হাতে প্রোটিয়াদের জয়ের নায়ক অধিনায়ক কুইন্টন ডিকক। ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারি। ভারতীয় বোলারদের কেউই নজর কাড়তে পারেননি। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া হেনড্রিকস ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের সেরা ডিকক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget