এক্সপ্লোর

নিজেকে যোগ্য মনে করলেই ভারতের কোচ হব: দ্রাবিড়

নয়াদিল্লি: ভারতীয় সিনিয়র দলের কোচের ভূমিকায় তাঁকে দেখা যাবে কি না, তা সময়ই বলবে। তার আগে রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, কোচের দায়িত্ব তিনি তখনই নেবেন, যখন সেই দায়িত্ব পালনে নিজেকে যোগ্য মনে করবেন। ক্রিকেটার দ্রাবিড়কে সকলেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ বলেই চেনেন। ব্যাটসম্যান হিসেবে দলের অন্যতম ভরসাযোগ্য ছিলেন দ্রাবিড়। আবার রিটায়ারমেন্টের পরও ভারতীয়-এ  এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচের ভূমিকাতেও দ্রাবিড়ের ওপরই ভরসা রেখেছে বিসিসিআই। এখন ভারতীয় সিনিয়র দলের টিম ডিরেক্টর হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ ফুরনোর পর ধোনি-কোহলিদের ‘হেডস্যর’-এর ভূমিকাতে দ্রাবিড়কেই দেখতে চাইছেন বোর্ডের একাংশ বলে খবর। এই প্রেক্ষিতে রাহুল নিজে জানিয়েছেন, দায়িত্ব তিনি তখনই গ্রহণ করবেন যদি নিজেকে সেই পদের যোগ্য বলে মনে করেন। সঙ্গে যোগ করেন, সময় কতটা দিতে পারবেন, তাও বিচার্য। নিজের বক্তব্যের স্বপক্ষে ‘দ্য ওয়াল’ বলেন, জীবনের এই পর্যায়ে এসে এখন যে সিদ্ধান্তই নিই না কেন, তার আগে দেখতে হবে সেই দায়িত্ব পালনে আমার ক্ষমতা আছে কি না। বর্তমানে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস-এর মেন্টরের ভূমিকায় নিযুক্ত দ্রাবিড়। এদিন তিনি বলেন, এই পর্যায়ের (সিনিরদের কোচিং করানো) দায়িত্ব নেওয়ার আগে অনেক ভাবনাচিন্তা করতে হয়। পরখ করতে হয় যে সেখানে কতটা সময় ও উৎসাহ আপনি ব্যয় করতে পারছেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে, এই কাজে একশ শতাংশ মনোনিবেশ করতে হবে। নিজের ক্রিকেটার জীবনের কথা টেনে এনে দ্রাবিড় জানান, যদি আপনি ভাল ব্যাটসম্যান হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন, তাহলে তার জন্য প্রচুর সময়, আত্মত্যাগ এবং নিবেদিত হতে হবে। তবেই সাফল্য আসবে। তিনি যোগ করেন, এক্ষেত্রেও সমান বলিদান প্রয়োজন। যদিও, রাহুল দ্রাবিড়কে ঘিরে ওঠা জল্পনায় জল ঢাললেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। দ্রাবিড় নিয়ে মিডিয়ায় প্রচারিত খবরের কোনও সত্যতা নেই বলে দাবি করে তিনি জানান, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে পরবর্তী কোচ করা হবে কি না সেই নিয়ে বোর্ডের কোনও স্তরেই কোনও আলোচনা হয়নি। তিনি যোগ করেন, যথাযথ সময় সঠিক লোককে বাছাই করা হবে। অনুরাগের মতে, যাঁকেই নিয়োগ করা হোক না কেন, তাঁকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়ার ভাবনা নিয়েই করা হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে
সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে
Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
FIFA World Cup Final: বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget