এক্সপ্লোর

PV Sindhu Wins Gold: চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন! সিন্ধুর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

PM Modi on Sindhu: আবেগ গোপন করতে পারলেন না প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রশংসায় ভরালেন সিন্ধুকে।

বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) অধরা সোনার পদক জিতেছেন পি ভি সিন্ধু (PV Sindhu)। গোটা দেশ উৎসবে মাতোয়ারা। আবেগ গোপন করতে পারলেন না প্রধানমন্ত্রীও। নরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রশংসায় ভরালেন সিন্ধুকে।

মোদি ট্যুইট করে লিখেছেন, 'তুমি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন। অভূতপূর্ব সাফল্য। বারবার দেখিয়ে চলেছেন পারদর্শিতা কাকে বলে। আপনার নিষ্ঠা আর সংকল্প অনুপ্রেরণা জাগায়। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের জন্য অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল'।

 

সোনার দৌড়

ব্য়াডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পিভি সিন্ধুর (PV Sindhu)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games 2022) সোনা জয় ব্যাডমিন্টনে (Badminton)। দুরন্ত ফর্ম বজায় রেখে কানাডার মিশেল লি-কে একপ্রকার উড়িয়ে দিলেন সিন্ধু। এর আগে কমনওয়েলথে ব্যাডমিন্টনে সিঙ্গলসে কখনও সোনা জেতেননি কোনও ভারতীয়। এই প্রথমবার সেই লক্ষ্যপূরণ হল সিন্ধুর হাত ধরে। সিঙ্গাপুর ওপেনের পর এবার কমনওয়েলথ গেমসে ফের একবার নিজের জাত চেনালেন সিন্ধু।

এদিন প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় গেমে আর প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি হায়দরাবাদি তরুণী। ধীরে ধীরে ম্যাচে ছন্দ ফিরে পাচ্ছিলেন। যা বোঝাই যাচ্ছিল। একের পর এক দুরন্ত কাউন্টার, স্ল্যাশের কোনও জবাব ছিল না মিশেলের কাছে। দ্বিতীয় গেমে দ্রুত ১০ পয়েন্ট ছিনিয়ে নেন সিন্ধু। এরপর দ্বিতীয় গেমে ২১-১৩ গেমেই জয় ছিনিয়ে সোনা জিতে নেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শাটলার। এর আগে সিঙ্গলসে গ্লাসগোতে ব্রোঞ্জ ও গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন সিন্ধু। এর আগে গ্লাসগোতে এই মিশেলের বিরুদ্ধে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিন্ধুর। কিন্তু এরপর থেকে আর মিশেল সিন্ধুকে হারাতে পারেননি। এবার তো একেবারে সোনা জয়ের মঞ্চেই বাজিমাত করলেন হায়দরাবাদি তরুণী।

এই নিয়ে কমনওয়েলথ গেমসে ১৯টি সোনা ঝুলিতে পুরল ভারত। মোট পদকের সংখ্যা হল ৫৬। ভারত রুপো জিতেছে ১৫টি ও ব্রোঞ্জ জিতেছে ২২টি। এদিকে সিন্ধুর জয়ের সঙ্গে সঙ্গেই নিউজিল্য়ান্ডকে টেক্কা দিয়ে পদক জয়ের নিরিখে টেবিলে চতুর্থ স্থানে উঠে এল ভারত।

আরও পড়ুন: দলীপ ট্রফি দিয়ে মরসুম শুরু, ফিরছে ইরানি কাপ, ইডেনে রঞ্জির হোম ম্যাচ খেলবে বাংলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget