এক্সপ্লোর

Commonwealth Games 2022: রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল জুডোকার সুশীলা দেবীকে, ব্রোঞ্জ জয় বিজয় কুমারের

CWG 2022: কমনওয়েলথ গেমসে এই নিয়ে দ্বিতীয়বার রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল সুশীলা দেবীকে। ২০১৪ সালেও রুপো জিতেছিলেন তিনি।

বার্মিংহাম: জুডোকার সুশীলা দেবীর (Sushila Devi) হাত ধরে ভারত ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) চতুর্থ স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছিল। তবে সেই আশা পূর্ণ হল না। জুডোর ৪৮ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হলেন মণিপুরের জুডোকার।

সুশীলার রুপো

ফাইনালে দক্ষিণ আফ্রিকার মিশেল হোয়াইটবুইয়ের বিরুদ্ধে হারতে হল ২৭ বছর বয়সি সুশীলা দেবীকে। ফাইনালে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে শেষ পর্যন্ত ৪.২৫ মিনিটের ম্যাচে 'ওয়াজা আরি'-এর মাধ্যমে পরাজিত হতে হল সুশীলা দেবীকে। 'গ্লোডেন স্কোর' পিরিয়ডেই ভারতীয় জুডোকা পরাজিত হন। ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাকে। এটি কমনওয়েলথ গেমসে তার দ্বিতীয় রুপো জয়। ২০১৪ সালেও স্কটল্যান্ডের গ্লাসগোয়ও সুশীলা দেবী রুপো জিতেছিলেন। সবমিলিয়ে এই নিয়ে বার্মিংহামে সপ্তম পদক জিতল ভারতীয় দল। তবে ভারোত্তোলনের ব্যতীত এটাই এই বারের পদক।

সোমবার পায়ে সেলাই নিয়েই ভারতের জন্য পদকজয়ের আশা নিয়ে লড়াই করেছিলেন সুশীলা। সেমিফাইনালে 'ইপ্পন'-এর মাধ্যমে শীর্ষ বাছাই মরিশিয়াসের প্রিস্সিলা মোরান্ডকে সেমিফাইনালে হারিয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করেন ভারতের জুডোকা। তারপর স্বভাবতই তার থেকে সকলেই সোনারই প্রত্যাশা করছিল। তা না হওয়ায় খানিকটা হতাশ তো হবেনই মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর। তবে চোট সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়া এবং রুপো জয় মুখের কথা নয়। তাই পরাজিত হলেও, সুশীলার পারফরম্যান্স গর্ব করার মতোই।

 

বিজয়ের ব্রোঞ্জ

সুশীলা দেবীর রুপো জয়ের প্রায় একই সঙ্গে জুডো থেকেই আরও এক পদক জিতে নিল ভারত। ৬০ কেজি বিভাগে বিজয় কুমার যাদব (Vijay Kumar) 'ইপ্পন'-এর মাধ্যমে সাইপ্রাসের পেট্রোস ক্রিস্টোডউলিডেজকে পরাজিত করলেন। বিজয়ের ব্রোঞ্জ জেতায় ভারতের পদকসংখ্যা দাঁড়াল আট। 

আরও পড়ুন: বাংলাদেশের প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে হুসামু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget