এক্সপ্লোর

Copa America Quarterfinal 2: চার বছর পর চিলির সামনে ব্রাজ়িল, জানেন দু'দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাস?

রেকর্ডবুক বলছে, চিলির সঙ্গে ব্রাজ়িল এখনও পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেছে।

রিও দে জেনেইরো: শনিবার কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ব্রাজ়িল। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ চিলি। যারা গত তিনবারের মধ্যে দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। আর গতবারের চ্যাম্পিয়ন হিসাবে ব্রাজ়িলের সামনে খেতাবরক্ষার লড়াই।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকা মিলিয়ে শেষ ১০ ম্যাচে একবারমাত্র তিতের দল একাধিক গোল হজম করেছে। গত বছর পেরুর বিরুদ্ধে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের সেই ম্যাচে দু'গোল হজম করেও ৪-২ গোলে জিতেছিল ব্রাজ়িল।

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম দুই ম্যাচে দুর্ভেদ্য ছিল ব্রাজ়িলের তিনকাঠি। তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে একটি করে গোল করেছিল কলম্বিয়া ও ইকুয়েডর। কোয়ার্টার ফাইনালে তাদের চেয়েও বড় চ্যালেঞ্জ জানাতে পারে চিলি। এবং শেষ আটের লড়াইয়ের আগে সতীর্থদের সতর্কবার্তা দিলেন ডিফেন্ডার দাভিদ সিলভা।

তিনি বলেছেন, 'রক্ষণ সামলাতেও অবশ্যই মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়দেরও ভূমিকা নিতে হবে। চিলি এখন পর্যন্ত প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১৭টি শট নিয়েছে। বেশি গোল হয়তো করতে পারেনি। তবে ফাঁকা জায়গা পেলেই গোল লক্ষ্য করে শট নেয় চিলির ফুটবলাররা। আমাদের বিরুদ্ধেও সুযোগ পেলেই গোল লক্ষ্য করে শট নেবে।'

রেকর্ডবুক বলছে, চিলির সঙ্গে ব্রাজ়িল এখনও পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৫১টি ম্যাচ জিতেছে ব্রাজ়িল। মাত্র ১৩টি ম্যাচ জিতেছে চিলি। শুক্রবার ভোরেও ফেভারিট হিসাবেই শুরু করবে ব্রাজ়িল।

দুই দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলেছে ৪ বছর আগে। ২০১৭ সালে। সেই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজ়িল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসাস। তবে শুক্রবারের ম্যাচে শুরু থেকে তিনি খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এরই মাঝে বিতর্ক বাঁধিয়েছেন নেমার। কোপা আমেরিকার মাঠ নিয়ে ফের মুখ খুললেন তিনি। শনিবার রিও দে জেনেইরোর নিল্টন স্যান্তোস স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হবে ব্রাজ়িল। টুর্নামেন্টের শুরু থেকে এই মাঠের মান নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তর সমালোচনাও হয়েছে। নেমারও এই মাঠের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইউরো থেকে বিদায়ের পর ঝগড়ায় জড়ালেন ফরাসি ফুটবলারদের বাবা-মায়েরা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget