এক্সপ্লোর

করোনাভাইরাস: দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াতে ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলাম কে এল রাহুলের

চলতি করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল। ২০১৯ বিশ্বকাপে তাঁর ব্যবহৃত ব্যাট ও অন্যান্য কিট নিলামে তুললেন তিনি।

নয়াদিল্লি: চলতি করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে দুঃস্থ শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল। ২০১৯ বিশ্বকাপে তাঁর ব্যবহৃত ব্যাট ও অন্যান্য কিট নিলামে তুললেন তিনি। ব্যাট নিলাম করে উঠেছে ২,৬৪,২২৮ টাকা। নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে অ্যাওয়ার ফাউন্ডেশনে।  এছাড়াও রাহুল নিলামে তুলেছেন তাঁর হেলমেট (১,২২,৬৭৭ টাকা), প্যাড (৩৩,০২৮), একদিনের ক্রিকেটের জার্সি (১,১৩,২৪০ টাকা), টি ২০ জার্সি (১,০৪,৮২৪ টাকা), টেস্ট জার্সি (১,৩২,৭৭৪ টাকা) এবং গ্লাভস (২৮,৭৮২ টাকা)। ভারতীয় দলের ফ্যান ক্লাব ভারত আর্মির সঙ্গে হাত মিলিয়ে এই নিলাম হয়েছে। রাহুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সহযোগী ভারত আর্মিকে আমার ক্রিকেট প্যাড, গ্লাভস ও আমার কিছু জার্সি দান করার সিদ্ধান্ত নিই। এগুলি তারা নিলাম করবে এবং প্রাপ্ত অর্থ অ্যাওয়ার ফাউন্ডেশনে যাবে। এই সংস্থা দুঃস্থ শিশুদের সাহায্য করে। এটি খুবই স্পেশ্যাল এবং এমন কাজ করার সঠিক সময় এর থেকে আর কী হতে পারে। অন্যান্য ক্রিকেটার ও  ক্রীড়াবিদদের মতো এখন বাড়িতেই রয়েছেন রাহুল। করোনাভাইরাসের দাপটে বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এখন বন্ধ। আইপিএলও স্থগিত। আইপিএলে তিনি কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক। লকডাউনে কীভাবে সময় কাটছে, তা জানাতে গিয়ে রাহুল বলেছেন, আমি ও আমার পরিবার বেঙ্গালুরুতে রয়েছি। আমরা নিরাপদে রয়েছি। ট্রেনিং ও নিজেকে ব্যস্ত রাখার জন্য যা কিছু করার তা করছি। বাড়িতে এভাবে সময় কাটাতে বেশ ভালো লাগছে।  যখন দলের হয়ে খেলতাম, তখন আমাদের সবাই কিছুটা ছুটি চাইত। এখন আমরা সেই ছুটি পেয়েছি। কিন্তু আমাদের মনে হচ্ছে, এ ধরনের বড় বিরতিতে আমরা চাইনি। আমার মনে হয়, এটা আমাদের সবার কাছে একটা শিক্ষা। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল সুস্থ থাকা ও পরিবারের সঙ্গে সময় কাটানো। দীর্ঘদিন পর আমি আমার পরিবারের লোকজনদের সঙ্গে জন্মদিন কাটিয়েছি। এটা দারুণ একটা অনুভূতি।

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget