এক্সপ্লোর

ক্রিকেট অধিনায়কের খেলা, কোচ অবশ্যই নেপথ্যে থাকবেন, বললেন সৌরভ

পুনে: ক্রিকেট ফুটবল নয়, এটা পুরোপুরি অধিনায়কদের খেলা। কোচকে সেটা অবশ্যই বুঝতে হবে। বললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক মন্তব্য করেন, একজন সফল কোচের যে সব গুণ থাকা উচিত, তার মধ্যে প্রধান হল ম্যান ম্যানেজমেন্ট। ক্রিকেট ফুটবল নয়, এখনকার অনেক ক্রিকেট কোচ ভাবেন ফুটবল টিমের মত করে ক্রিকেট টিম পরিচালনা করবেন তাঁরা। কিন্তু ক্রিকেট পুরোপুরি অধিনায়কের খেলা, কোচকে নেপথ্যে থাকতেই হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভের ঝামেলা সর্বজনবিদিত। তাই কেরিয়ারে পাওয়া সেরা উপদেশ কী জানতে চাওয়া হলে ১১৩টি টেস্ট খেলা ক্রিকেটার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, কখনও কোচ বাছতে যেও না। চলতি এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার পারফরম্যান্স মোটেই ভাল নয়। সৌরভ বলেছেন, এরা শক্তিশালী দল, এই খারাপ ফর্ম সাময়িক, শিগগিরই এরা আগের জায়গায় ফিরে আসবে বলে তিনি নিশ্চিত। তবে বর্তমান অস্ট্রেলীয় দল গত ২০-২৫ বছরে তাঁর দেখা সব থেকে নিম্নমানের বলে মন্তব্য করেন তিনি। বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে যদি কোনও প্রশ্ন করতে হয়, কী করবেন। সৌরভ জানান, দল কে নির্বাচন করেন, আপনি না রোহিত শর্মা। তিনি বলেন, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ, জাহির খান ও হরভজন সিংহের মত চ্যাম্পিয়ন ক্রিকেটারকে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। আজও ভারতীয় দলে বহু প্রতিভাধর খেলোয়াড় রয়েছে কিন্তু তাঁরা নিশ্চিত নন পরের ম্যাচে সুযোগ পাবেন কিনা। তিনি তাঁর খেলোয়াড়দের পাশে সব সময় দাঁড়াতেন কারণ তাঁদের কাছ থেকে দেখতেন তিনি, দেখতেন, চাপের মুখে কার প্রতিক্রিয়া কেমন। এ নিয়ে বিরাট কোহলিকে আর একটু খাটতে হবে, বলেছেন সৌরভ।

সেরা শিরোনাম

Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget