এক্সপ্লোর

IND vs SA: প্রসিদ্ধদের শোচনীয় পারফরম্যান্স, সিরাজ কেন ওয়ান ডে-তে নেই, প্রশ্ন তুললেন আকাশ

Mohammed Siraj: ৪৫ টেস্টে এখনও পর্যন্ত ১৩৯ উইকেট ঝুলিতে পুরেছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোয়াডে রাখা হয়নি হায়দরাবাদি পেসারকে।

রাইপুর: ৩৫৯ রানের লক্ষ্যমাত্রা ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু সেই রানও হেসেখেলে তুলে নিয়ে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল প্রোটিয়া শিবির। বল হাতে ভারতীয় ২ তরুণ পেসার হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণর পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে কেন মহম্মদ সিরাজকে ওয়ান ডে ফর্ম্য়াটের জন্য় ভাবা হচ্ছে না, সেই প্রশ্নই তুললেন আকাশ চোপড়া। 

টেস্ট ক্রিকেটে সিরাজ ভারতীয় দলের অটোমেটিক চয়েস। ৪৫ টেস্টে এখনও পর্যন্ত ১৩৯ উইকেট ঝুলিতে পুরেছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোয়াডে রাখা হয়নি হায়দরাবাদি পেসারকে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে আকাশ লিখেছেন, ''কেউ কি জানেন যে মহম্মদ সিরাজের সঙ্গে কী হয়েছে? আমি সত্যিই জানি না। আমি নিজে এটা বিশ্বাসই করতে পারি না যে সিরাজ ওয়ান ফর্ম্য়াট প্লেয়ার। টেস্ট ক্রিকেটে ও ধারাবাহিকভাবে খেলছে। ওর ক্রিকেটের প্রতি প্যাশন ও উইকেট তোলার ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। তাহলে কেন ওয়ান ডে ফর্ম্য়াটে খেলানো হচ্ছে না সিরাজকে।''

রাইপুরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় ভারতীয় ভূখণ্ডে কোনও বিদেশি দলের ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বড় স্কোর তাড়া করে জয়ের নজির। এর আগে, অস্ট্রেলিয়াও ভারতে এসে ৩৫৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। তারা এই কীর্তি ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে করেছিল। এবার দক্ষিণ আফ্রিকাও ৩৫৯ রান চেজ করে এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সমানতালে এসে দাঁড়িয়েছে

খারাপ ফিল্ডিংও এই ম্যাচে ভারতীয় দলের হারের অন্যতম কারণ। ভারতীয় খেলোয়াড়রা ক্যাচ ফেলেছে, এছাড়াও ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা বেশ কয়েকবার মিসফিল্ডিং করেছেন। ব্যাটিংয়েও টিম ইন্ডিয়ার দুর্বলতা প্রকাশ পায়টিম ইন্ডিয়া সহজেই ৩৮০-৩৯০ স্কোরে পৌঁছতে পারত, কিন্তু শেষ ১০ ওভারে ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র ৭৪ রান করতে পেরেছিল।

ভারতের হারের পর কাঠগড়ায় তোলা হচ্ছে ফিল্ডিংকে। বিশেষ করে যেভাবে যশস্বী জয়সওয়াল বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এইডেন মারক্রামের ক্যাচ ফেললেন, সমালোচনার ঝড় উঠেছে। মারক্রাম তখন ৫৩ রানে ব্যাট করছিলেন। নতুন জীবন পেয়ে সেই মারক্রাম ৯৮ বলে ১১০ রান করে দলের ম্যাচ জয়ের মঞ্চ তৈরি করে দেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাথু ব্রিৎজকে, ডেওয়াল্ড ব্রেভিসকরবিন বস্ক দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতালেন।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা
অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা
IND vs SL: নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget