এক্সপ্লোর

Joe Root: নিজেকে সেঞ্চুরি করার মেশিন বানিয়ে ফেলেছেন, সচিনের সর্বকালের রেকর্ডও কি ভেঙে ফেলবেন রুট?

AUS vs ENG: টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের নিরিখে শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে ওয়াংখেড়েতে নিজের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার।

সিডনি: ২০২০ সালের পর থেকে জো রুটের ব্যাট যেন অশ্বমেধের ঘোড়া হয়ে উঠেছে। টেস্টে রানের বন্যা ছুটিয়েই চলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। চলতি অ্যাশেজে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছিলেন সোমবার, যা ছিল রুটের টেস্ট কেরিয়ারের ৪১ তম শতরান। যে গতিতে এগিয়ে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার তাতে সচিন তেন্ডুলকরের সর্বকালের রেকর্ডও যে এখন ভেঙে যেতে পারে মনে হচ্ছে।

টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের নিরিখে শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে ওয়াংখেড়েতে নিজের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার। সেই থেকে এখনও পর্যন্ত তিনিই রয়েছেন তালিকায় সবার ওপরে। দ্বিতীয় স্থানে রয়েছেন রুট। সিডনি টেস্টে প্রথম ইনিংসে রুটের ব্য়াট থেকে এসেছেন ১৬০ রান। যা ব্যবধান সচিনের সঙ্গে আরও কমিয়ে দিয়েছে। সেঞ্চুরির নিরিখে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলেছেন রুট। সামনে শুধু জ্য়াক কালিস ও সচিন তেন্ডুলকর। এই মুহূর্তে রানের নিরিখে সচিনের থেকে ১৯৮৪ রান পেছনে রয়েছেন রুট। 

টেস্ট কেরিয়ারে নিজের ৪১ তম শতরান হাঁকানোর নিরিখে অবশ্য সচিনের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্য়ান্ডের বিরুদ্ধেই নিজের কেরিয়ারের ৪১ তম টেস্ট শতরান করেছিলেন সচিন। ১৫৫ তম টেস্টে ২৫৪ তম ইনিংসে এই মাইলস্টোন গড়েছিলেন। রুটের যা সময় লাগল ১৬৩ টেস্ট ২৯৭ ইনিংস। 

টেস্টে ১৯৮৪ রান করাটা কখনই খুব সহজ কাজ নয়। কিন্তু রুট এখন ৩৫ বছরের। যে ফর্মে তিনি রয়েছেন, তাতে এই রান করতে হয়ত খুব বেশি হলে রুটের দু বছরের একটু বেশি সময়ই লাগবে হয়ত। যদি এর মধ্য়ে নিজের ফর্ম হারিয়েও ফেলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। সেক্ষেত্রেও তাঁর হাতে সময় থাকছে। ইতিমধ্য়েই রুট আভাস দিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ৪ বছর পর হতে চলা অ্য়াশেজেও তিনি খেলতে পারেন। সেক্ষেত্রে ২০২৯ পর্যন্ত যদি তাঁর কেরিয়ার টেনে নিয়ে যেতে পারেন রুট, তাহলে হয়ত অনায়াসেই সচিনের রেকর্ড ভেঙে দিতে পারবেন তিনি। 

উল্লেখ্য, সিডনি টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকসশোয়েব বশিরকে ১২ জনের দলে রাখা হলেও একাদশে তাঁর সুযোগ হয়নি। উইল জ্যাকসকেই স্পিনার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নেয় ইংরেজরাঅন্য়দিকে প্যাট কামিন্স এই ম্য়াচে খেলবেন না এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতই স্টিভ স্মিথ নেতৃত্ব দিচ্ছেন।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget