এক্সপ্লোর

Ranji Trophy: রোহিত থেকে ঋষভ, রঞ্জি প্রত্যাবর্তনে একই ছবি, ব্যর্থ টিম ইন্ডিয়ার তারকারা

Ranji Trophy Match Updates: পরপর দুই সিরিজ়ে চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছিলেন। সেইমতো তারকারা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে নেমেছেন।

নয়াদিল্লি: জায়গা বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, এমনকী স্তরও বদলেছে, তাও বদলাল না ভাগ্য। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) ব্যাটে নেমেও ব্যর্থ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নেমে দুই অঙ্কের রানও করতে পারলেন না তিনি। অবশ্য তিনি একা নন, ছবিটা কার্যত সকল প্রথম সারির ভারতীয় ক্রিকেটারদের জন্যই এক।

পরপর দুই লাল বলের সিরিজ়ে চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছিলেন। সেই মতোই রঞ্জির এই লেগে মাঠে নামেন রোহিত শর্মা (Rohit sharma), ঋষভ পন্থ (Rishabh Pant), শুভমন গিলরা (Shubman Gill)। তবে প্রথম সারির কোনও ভারতীয় তারকাই নিজেদের রঞ্জি প্রত্যাবর্তনে রান পেলেন না। ঋষভ পন্থ এক রানে ফেরেন। রোহিতকে জম্মু ও কাশ্মীর তিন রানে সাজঘরে ফেরায়। যশস্বী জয়সওয়ালের সংগ্রহ চার। শ্রেয়স আইয়ার ১১। আর পাঞ্জাবের হয়ে গিলের সংগ্রহ চার রান। অর্থাৎ ভারতীয় তারকারা যে সকলেই বড় রান করতে ব্যর্থ, তা কিন্তু বলাই বাহুল্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সকল ব্যাটারই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সেই বড় টুর্নামেন্টের আগে এহেন ফর্ম কিন্তু সত্যিই উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

রোহিত অফ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়েই বিপাকে পড়েন। তাঁর ব্যাটের কাণায় বল লেগে হাওয়ায় উঠে যায় এবং সহজ ক্যাচ দিয়েই আউট হন তিনি। মুম্বইয়ের কার্যত গোটা টপ অর্ডারই ব্যর্থ। ৫০ রানের গণ্ডি পার করার আগেই সাত উইকেট হারিয়ে ফেলে মুম্বই। তবে শার্দুল ঠাকুরের প্রতিআক্রমণে কিছুটা লড়াইয়ে ফিরেছে মুম্বই দল। শতরানের গণ্ডি পার করেছে দল।

 

অপরদিকে, ঋষভ পন্থ নিজের শেষ রঞ্জি ম্য়াচে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে এদিন সৌরাষ্ট্রের ধরমেন্দ্র জাডেজার বলে আউট হন তিনি। তবে সম্ভবত সবথেকে খারাপ অবস্থা পাঞ্জাবের। মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় গোটা পাঞ্জাব দল। ম্যাচের রাশ যে সম্পূর্ণভাবে কর্ণাটকেরই হাতে, তা কিন্তু বলাই বাহুল্য। তবে ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়া ক্রিকেটাররা যে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়েছেন, তা কিন্তু বলাই বাহুল্য। 

আরও পড়ুন: বিশ্বজয়ী ভারতীয় দলের মতো খেলতে চান না সূর্যকুমার, কিন্তু কেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget