এক্সপ্লোর

IND vs ENG 1st T20I: বিশ্বজয়ী ভারতীয় দলের মতো খেলতে চান না সূর্যকুমার, কিন্তু কেন?

India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।

কলকাতা: গত বছর ঝুলিতে এসেছিল বিশ্বচ্যাম্পিয়নশিপ। সেই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত ইডেনে দুরন্তভাবে নিজেদের নতুন বছর শুরু করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs ENG 1st T20I) এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই ম্যাচশেষেই দাবি করেন, তাঁর দল বিশ্বচ্যাম্পিয়ন দলের থেকে ভিন্নভাবে খেলতে আগ্রহী।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের ভিত গড়েন ভারতীয় বোলাররা। বরুণ চক্রবর্তীর ভেল্কি এবং অর্শদীপ সিংহের স্যুইংয়ে জস বাটলার বাদে সিংহভাগ ইংল্যান্ড ব্যাটাররাই নাকানি চোবানি খায়। শুরুতে অর্শদীপ ওপেনারদের ফেরান, আর মিডল ওভারে পার্টনারশিপ ভাঙার দায়িত্বটা সামলান বরুণ। ইংল্যান্ড মাত্র ১৩২ রানেই অল আউট হয়ে যায়। জবাবে অভিষেক শর্মার ৭৯ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল মাত্র ১২.৫ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। 

ম্যাচশেষে সূর্যকুমার বলেন, 'আমরা তো দক্ষিণ আফ্রিকাতেও এমনভাবেই খেলেছি। হার্দিকের ওপর নতুন বলে বোলিং করার দায়িত্ব ছিল, ফলে আমরা বাড়তি একজন স্পিনার খেলাতে পারছিলাম। বরুণ দারুণভাবে নিজেকে প্রস্তুত করেছে এবং অর্শদীপ বাড়তি দায়িত্ব নিচ্ছে। আমাদের প্রচুর স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই জন্যই আমরা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভিন্নভাবে নিজেদের ক্রিকেটটা খেলতে চাই।'

ইংল্যান্ডের হয়ে এদিন ব্যাট হাতে একমাত্র লড়াই করেন জস বাটলার। ৪৪ বলে ৬৮ রান করলেন ইংরেজ অধিনায়ক। তিনি ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন আর মোটে দু'জন। হ্যারি ব্রুক ১৭ ও জোফ্রা আর্চার ১২। বরুণ ৪ ওভারে ২৩ রানে নিলেন ৩ উইকেট। অক্ষর ৪ ওভারে ২২ রানে ২ উইকেট। বিষ্ণোই উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করলেন মাত্র ২২ রান। সব মিলিয়ে স্পিনারদের ১২ ওভারে উঠল ৬৭ রান। পড়ল ৫ উইকেট। সেখানেই ইংল্যান্ডের দফারফা।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই অভিষেকের ব্যাটে ঝড়। ইংরেজ পেসার জোফ্রা আর্চার অন্য প্রান্ত থেকে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড শিবিরে আশার সঞ্চার করেছিলেন। কিন্তু সেই আশায় জল ঢাললেন অভিষেক। দু'বার তাঁর ক্যাচ পড়েছে। একবার ২৯ রানে থাকার সময় নিজের বলেই অভিষেকের ফিরতি ক্যাচ ফেললেন আদিল রশিদ। ক্যাচ না বলে অবশ্য হাফচান্স বলাই ভাল। আর একবার ক্যাচ পড়ল ব্যক্তিগত ৭১ রানে।

সুযোগের সদ্বব্যবহার করতে ছাড়েননি অভিষেক। জেমি ওভার্টনকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। মাত্র ২০ বলে। শেষ পর্যন্ত আদিলের বল গ্যালারিতে ওড়াতে গিয়ে যখন ফিরলেন, ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৮ রান। তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য অনায়াসে যা তুলে দিলেন।

আরও পড়ুন: ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম? অনড় বিসিসিআই! শুরু বিতর্ক 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget