এক্সপ্লোর

Abu Dhabi Knight Riders: বুড়ো হাড়ে ভেল্কি, রাসেল-নারাইনের দৌলতে প্লে-অফে পৌঁছল নাইট রাইডার্স

ILT20: গাল্ফ জায়ান্টসের বিরুদ্ধে ৩২ রানে ম্য়াচ জিতে আইএল টি-টোয়েন্টির এলিমিনেটরে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে নাইট বাহিনী।

দুবাই: আসন্ন আইপিএলের আগেই খেতাব জয়ের পথে একধাপ এগোল নাইট রাইডার্স। না না কলকাতা নাইট রাইডার্স নয়, কথা হচ্ছে নাইট রাইডার্স (Abu Dhabi Knight Riders) ফ্র্যাঞ্চাইজির আরেক দল আবু ধাবি নাইট রাইডার্সের বিষয়ে। সপ্তাহান্তে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা নাইটদের জন্য মরণ-বাঁচন ছিল। সেই ম্যাচে দুরন্ত জয়ে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছে গেল নাইট বাহিনী। এই ম্য়াচে নাইটদের জয়ের অন্যতম দুই কারিগর, নাইট পরিবারের অত্যন্ত পরিচিত দুই নাম আন্দ্রে রাসেল (Andre Russell) এবং সুনীল নারাইন (Sunil Narine)।

এমআই এমিরিটেস, ডেজার্ট ভাইপার্স এবং দুবাই ক্যাপিটালস আগেই প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সমান, ছয় পয়েন্টে ছিল নাইট রাইডার্স এবং জায়ান্টসরা। এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও নাইটদের কপালে দুঃখ ছিল। নেট রান রেটে তখন গাল্ফ জায়ান্টসই প্লে-অফে পৌঁছত। তাই আজকের ম্যাচট জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলের জন্য মরণ-বাঁচন ম্যাচই ছিল। সেই ম্যাচে গাল্ফ জায়ান্টসের বিরুদ্ধে এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নাইটরা।

ফিল সল্ট এবং মাইকেল পিপার শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়েই নাইট বাহিনী ৫৬ রান তুলে ফেলে। পিপার মাত্র ৩১ বলে ৫০ রানের গণ্ডি পার করেন। সল্ট হাফসেঞ্চুরি করতে নেন ৪৪ বলে। সল্ট ও পিপার জুটিতে নাইটদের ইনিংস তড়তড়িয়ে এগোচ্ছিল। তবে পিপার ৮৩ রানে সাজঘরে ফেরেন। নাইট রাইডার্স আর কোনও উইকেট না হারালেও ১৭৯ রানের বেশ তুলতে পারেনি। লিভিংস্টোন ১৮ রানে অপরাজিত থাকেন, সল্টের সংগ্রহ অপরাজিত ৭২ রান।

জবাবে নাইট অধিনায়ক জেসন হোল্ডার প্রথম ওভারেই খাতা খোলার আগে রহমানুল্লা গুরবাজকে সাজঘরে ফেরত পাঠিয়ে দলের হয়ে শুরুটা দারুণভাবে করেন। আরেক ওপেনার জেসম ভিনসকেও হোল্ডারই ১৯ রানে আউট করেন। এটি ২০২৫ সালে হোল্ডারের ৯৭তম টি-টোয়েন্টি উইকেট। রশিদ খানকে পিছনে ফেলে এক বছরে সর্বাধিক উইকেট নেওয়ার মালিক হয়ে যান হোল্ডার।

৫০ রানের গণ্ডি পার করার আগেই জায়ান্টসরা তিন উইকেট হারিয়ে ফেলে। বল হাতে এদিন শুরুটা যেখানে হোল্ডার করেছিলেন, শেষটা করেন তাঁর দুই ক্যারিবিয়ান সতীর্থ রাসেল ও নারাইন। দুইজনেই অনবদ্য বোলিং করেন। রাসেল মাত্র দুই ওভার হাত ঘুরিয়ে ১৩ রানে তিন উইকেট নেন। নারাইনের সংগ্রহ চার ওভারে ১৪ রানের বিনিময়ে দুই উইকেট। এই দুইয়ের সুবাদেই জায়ান্টসরা ১৪৭ রানের বেশি করতে পারেনি। মঈন আলির লড়াকু ৭৯ রানের ইনিংস জলেই গেল। ৩২ রানে ম্য়াচ জিতে আইএল টি-টোয়েন্টির এলিমিনেটরে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে নাইট বাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget