এক্সপ্লোর

Ashton Agar Fielding: সুপারম্যান! ঝাঁপিয়ে নিশ্চিত ছয় বাঁচালেন আগর, বিস্মিত নেটপাড়া

AUS vs ENG: প্রথম ওয়ান ডেতে ইংল্যান্ড ১১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর ১৩৪ রানের ইনিংসে দলকে লড়াইয়ে ফেরান ডাভিড মালান।

অ্যাডিলেড: আজ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া (AUS vs NZ 1st ODI)। সেই ম্যাচেই অজি অলরাউন্ডার অ্যাস্টন আগরের (Ashton Agar) ফিল্ডিং হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়। অনবদ্যভাবে ঝাঁপিয়ে পড়ে ডাভিড মালানের (Dawid Malan) ব্যাট থেকে বেরিয়ে আসা এক নিশ্চিত ছয় থামিয়ে দেন আগর।

অনবদ্য আগর

ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসের ৪৫তম ওভারে ঘটে। বল করছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং ব্যাট হাতে তাঁর বিপক্ষে ছিলেন মালান। ততক্ষণে মালানের শতরান পূর্ণ করা হয়ে গিয়েছে। তিনি ১৩১ রানে ব্যাট করছেন। এমন পরিস্থিতিতে ওভারের শেষ মাঝ পিচের বলকে দুরন্তভাবে মিড উইকেটের দিকে পুল মেরে পাঠান মালান। তাঁর ব্যাটে বলে সংযোগ একেবারে সঠিক ছিল এবং বল সীমানা ছাড়িয়ে স্ট্যান্ডে আছড়ে পড়ার জন্য প্রস্তুতই ছিল। কিন্তু বাঁধা হয় দাঁড়ান আগর। মিড উইকেট নিজেকে প্রথমে সেট লাফিয়ে এক হাতে মালানের ক্যাচটি ধরেন আগর। তবে তিনি বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন দেখে সঙ্গে সঙ্গেই উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে হাওয়ায় ভাসমান অবস্থাতেই আগর বল আবার মাঠের ভিতরে ছুড়ে দেন।

 

গোটা ঘটনায় আগরের সতীর্থ এবং মাঠে উপস্থিত সকলেই তাঁকে বাহবা দেন। ছয়ের বদলে মাত্র এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মালানকে। এমন ঘটনা আজকালকার দিনে খুব একটা নতুন কিছু নয়। ফিল্ডাররা রীতিমতোভাবে এমনভাবে বাউন্ডারিতে বল ধরে হাওয়ায় ভাসমান অবস্থাতেই তা ভিতরে ছুড়ে ফেলার জন্য অনুশীলনও করেন। তবে তা সত্ত্বেও প্রতিবারই এমন অসামান্য ফিল্ডিং দেখে সকলেরই তাক লেগে যায় এবং সেটাই স্বাভাবিকও বটে। প্রসঙ্গত এই ঘটনার পরপর মালান আউটও হয়ে যান।

 

 

মালানের লড়াই

এদিন প্রথমে ব্যাট করতে নেমে একসময় ইংল্যান্ড ১১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরাট বিপদে পড়ে গিয়েছিল। কিন্তু সেই অবস্থা সামাল দিয়ে মালান ১৩৪ রানের এক স্মরণীয় ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ডেভিড ও ক্রিস জর্ডানও মালানকে সাহায্য করন। উইলি শেষমেশ ৩৪ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৮৭ রান করে।

আরও পড়ুন: প্রতিভার প্রতি সুবিচার করতে ব্যর্থ ভারত, ভনের সমালোচনার কড়া জবাব দিলেন হার্দিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget