এক্সপ্লোর

Asia Cup 2023: ফাইনালের আগেই ভারতীয় তারকা অলরাউন্ডারের চোট! ব্যাক হিসাবে ডাক পেলেন ওয়াশিংটন

Axar Patel: সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং করার সময় হাতে চোট পান অক্ষর পটেল।

কলম্বো: রাত পোহালেই এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2023 Final)। খেতাব লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল (Indian Cricket Team)। একদিকে যেখানে ভারতের সামনে নিজেদের এশিয়া কাপের সর্বাধিক খেতাব জয়ের কৃতিত্ব ধরে সুযোগ। সেখানে শ্রীলঙ্কার সামনে সপ্তম এশিয়া কাপ জিতে ভারতের কৃতিত্বে ভাগ বসানোর হাতছানি। এই ফাইনালের আগেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর পটেলের ব্যাকআপ হিসাবেই ডাকা হয়েছে তাঁকে।

গতকাল, শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের শেষ সুপার ফোরের ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই নিয়মরক্ষার ম্যাচে ছয় রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। এই ম্যাচেই ব্যাটিং করার সময় অক্ষর পটেলের হাতে চোট লাগে। সেই কারণেই ওয়াশিংটনকে ব্যাকআপ হিসাবে ডেকে নেওয়া হয়েছে। তবে অক্ষরের ফিটনেস নিয়ে টিম ইন্ডিয়ার তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অক্ষর এখনও অবধি চলতি এশিয়া কাপের দুইটি ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে তিনি মোট ৬৮ রান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তিনি। অক্ষরের মতো ওয়াশিংটনও কিন্তু অলরাউন্ডার। তিনি স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করেন। ভারতের হয়ে ১৬টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে একটি অর্ধশতরানসহ ২৩৩ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন। 

ফাইনালের আগে উদ্বেগ বাড়ল শ্রীলঙ্কা শিবিরেও। দ্বীপরাষ্ট্রের অন্যতম সেরা স্পিনার মাহিশ তিকশানার চোট। এশিয়া কাপ ফাইনালে অক্ষরের খেলা বা না খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও, তিকশানা যে খেলবেন না, তা নিশ্চিত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন লঙ্কান স্পিনারের গ্রেড থি ইনুজির হয়েছে। সামনেই বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। 

এশিয়া কাপ ফাইনালে খেলতে না পারলেও বিশ্বকাপের আগে কিন্তু তিকশানা ফিট হয়ে উঠবেন বলেই লঙ্কান ম্যানেজমেন্টের তরফে আশা করা হচ্ছে। তাঁর চোট খুব একটা গুরুতর নয়। বিশ্বকাপ না থাকলে তাঁকে এশিয়া কাপের ফাইনালেও দেখা যেতে পারত। তবে মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখেই তাঁকে সম্পূর্ণ ফিট করে মাঠে নামাতে আগ্রহী শ্রীলঙ্কা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: 'বিশ্বকাপের আগে এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে', ভারতের বিরুদ্ধে হারের পর বললেন শাকিবদের কোচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget