এক্সপ্লোর

IND vs PAK: মহালয়ার রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের মহারণ, বিতর্ক সত্ত্বেও ভারত-পাক ম্যাচের রেফারি সেই পাইক্রফ্টই?

Andy Pycroft: পাইক্রফ্টের বিরুদ্ধে নিয়মলঙ্খনের অভিযোগ এনে এশিয়া কাপ থেকে অপসারিত করার দাবি তোলা হয়।

দুবাই: গত সপ্তাহের রবিবার ভারত ও পাকিস্তান (IND vs PAK), দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান দলের সদস্যদের সঙ্গে করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনায় উত্তাল হয় ক্রিকেটবিশ্ব। এই কাণ্ডে সরাসরি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে (Andy Pycroft) কাঠগড়ায় তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে নিয়মলঙ্খনের অভিযোগ এনে এশিয়া কাপ থেকে অপসারিত করার দাবি তোলা হয়। সেই অভিযোগ তো মানা হয়ইনি, উল্টে শোনা যাচ্ছে আগামীকাল ভারত-পাক দ্বৈরথেও ফের একবার পাইক্রফ্টকে ম্য়াচ রেফারির দায়িত্ব দেওয়া হচ্ছে।

কাল এশিয়া কাপের (Asia Cup 2025) 'সুপার ফোর'-এ আবারও দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে চলেছে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী পাইক্রফ্টকেই এই ম্যাচের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই পাইক্রফ্টকে ঘিরেই যত অভিযোগ। বুধবার এশিয়া কাপে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যা ছিল। এই ম্যাচের আগে আচমকা জানা যায় যে, টিমহোটেল ছেড়ে রওনাই হয়নি পাক দল। জানা যায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়ে যে আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, তা মানা না হলে টুর্নামেন্ট বয়কট করতে পারে পিসিবি। অবস্থান নির্ধারণ করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলার কথা জানায় পিসিবি। 

সন্ধ্যার দিকে জানানো হয় যে, মাঠে যাচ্ছে পাক দল। কারণ, ভারত বনাম পাকিস্তান ম্যাচের করমর্দন কাণ্ডের জেরে নাকি ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। এ-ও দাবি করা হয় যে, পাইক্রফ্টের বিরুদ্ধে নাকি তদন্ত করার কথা জানিয়েছে আইসিসি। বুধবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে, ভারতীয় সময় রাত ৯টায় শুরু হয় পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ।

যদিও পিসিবির থেকে সম্পূর্ণ ভিন্ন দাবি করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসির এক কর্তা জানান, মিথ্যাচার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলা হয়, আইসিসি পাইক্রফ্টের বিরুদ্ধে কোনও তদন্ত করছে না। পাশাপাশি এ-ও জানানো হয় যে, পাইক্রফ্ট দুঃখপ্রকাশ করেছেন ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটারেরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর জন্য নয়, বরং টসের সময় কিছু ভুল বোঝাবুঝির জন্য। তারপরেই উল্টে শোনা যায় পাকিস্তানের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারে আইসিসি।

খেলোয়াড় এবং ম্যাচ আধিকারিকদের জন্য নির্ধারিত এলাকায় কোনওরকম রেকর্ড করা নিষিদ্ধ। তবে পাইক্রফ্টের সঙ্গে পাক দলের অধিনায়ক সলমন আলি আগা ও কোচ মাইক হেসেনের সাক্ষাৎকারের ভিডিওটি সেখানেই করা হয় এবং তা সর্বসমক্ষে প্রকাশও করা হয়। এই মর্মে পিসিবিকে আইসিসির তরফে মেলও করা হয়েছে বলে খবর। সবমিলিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে, এরই মাঝে ফের একবার পাইক্রফ্ট দায়িত্ব পেলে কিন্তু ফের একবার বিতর্কের সম্ভাবনা প্রবল।

সেরা শিরোনাম

NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget