এক্সপ্লোর

Asia Cup 2025: গিলের আগমনে হারিয়েছেন ওপেনিং স্লট, ওমানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন স্যামসন

Sanju Samson: ওমানের বিরুদ্ধে ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে ম্য়াচ সেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন।

আবু ধাবি: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল ঘোষণা হওয়ার পরেই সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ঘিরে চর্চা শুরু হয়। শুভমন গিল দলে সুযোগ পাওয়ায় এবং সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ায় স্যামসন আদৌ একাদশে জায়গা পাবেন কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। তিনি একাদশে জায়গা পেলেও, ওপেনিং স্লট খোয়ান। প্রথম দুই ম্যাচে তো ব্যাটিংয়ের সুযোগই পাননি স্যামসন। তবে ওমানের বিরুদ্ধে সুযোগ আসে আর সেই সুযোগকে একেবারেই হাতছাড়া করেননি স্যামসন।

ওমানের বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই শুভমন গিল বোল্ড হওয়ার পর সঞ্জু স্যামসন তিন নম্বরে ব্যাট করতে নামেন। প্রাথমিকভাবে ভালভাবে বল টাইমিং করতে সমস্যা হচ্ছিল। তবে স্যামসন হাল ছাড়েননি, ক্রিজে টিকে থাকেন। ৪১ বলে অর্ধশতরান পূরণ করেন। তিনিই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ৫৬ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই ইতিহাস গড়ে ফেললেন কেরলের কিপার-ব্যাটার।

স্যামসনের ৫৬ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল ১৮৮ রান তুলতে সক্ষম হয়। এই ইনিংসের জন্য তাঁকে ম্যাচ সেরাও ঘোষণা করা হয়। তিনিই প্রথম ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনবার ম্যাচ সেরা নির্বাচিত হলেন। স্যামসন ছাড়া আর কোনও ভারতীয় কিপার-ব্যাটার এশিয়া কাপের মঞ্চে টি-টোয়েন্টিতে অর্ধশতরানও হাঁকাননি। এইদিক থেকেও ইতিহাস গড়লেন তিনি।

ম্যাচশেষে তপ্ত পরিবেশে নিজের ইনিংস সম্পর্কে স্যামসন বলেন, 'আজকের পরিবেশটা অত্যন্ত উষ্ণ ও আর্দ্র ছিল। নিজের ফিটনেসের ওপর বিগত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলাম। (ম্যাচে) বেশ কিছুদিন ব্য়াটও করিনি। তাই মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে এবং দলের জয়ে অবদান রাখতে পেরে বেশ ভাল লাগছে।'

 

স্যামসনের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচশেষে ওমান দলের প্রশংসায় পঞ্চমুখ। স্যামসন নিজেও কিন্তু শুক্রবারে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষকে প্রশংসায় ভরালেন। তিনি ম্য়াচ শেষে বলেন, 'মান দুর্দান্ত বোলিং করেছে। পাওয়ার প্লে-তেও চাপে রেখেছিল আমাদের। ওরা প্রশংসার প্রাপ্য। আমি নিজের ক্ষমতা সম্পর্কে জানি। নিজের শক্তি সম্পর্কে জানি। সেই অনুযায়ীই খেলেছি। দেশের জন্য ব্যাট হাতে রান করতে পেরেছি, এটাই আমার কাছে বিশাল প্রাপ্তি। আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget