এক্সপ্লোর

India vs UAE Live: দুবাইয়ে দাদাগিরি ভারতের, সংযুক্ত আরব আমিরশাহিকে চুরমার করে এশিয়া কাপে অভিযান শুরু, লাইভ আপডেট

India vs UAE Live Updates Asia Cup: এশিয়া কাপে আজ অভিযান শুরু ভারতের। সামনে সংযুক্ত আরব আমিরশাহি।

LIVE

Key Events
asia cup 2025 india vs uae 2nd match cricket score live updates suryakumar Yadav jasprit bumrah India vs UAE Live: দুবাইয়ে দাদাগিরি ভারতের, সংযুক্ত আরব আমিরশাহিকে চুরমার করে এশিয়া কাপে অভিযান শুরু, লাইভ আপডেট
এশিয়া কাপে আজ ভারতের সামনে সংযুক্ত আরব আমিরশাহি। - এশীয় ক্রিকেট কাউন্সিলের এক্স থেকে নেওয়া ছবি
Source : ACC X

Background

দুবাই: মাসখানেকেরও অধিক সময়ের বিরতি। অবশেষে এশিয়া কাপের (Asia Cup 2025) মাধ্যমে ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। বুধবার, ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহি বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার এশিয়া কাপ অভিযান। ভারতীয় দল গত বছর বিশ্বজয়ের পর থেকে দুরন্ত ছন্দে রয়েছে। অপরদিকে, প্রতিপক্ষ আমিরশাহি সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ়ে পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ জিততে না পারলেও, বেশ কড়া চ্যালেঞ্জ সামলে প্রস্তুতিটা ভালই করেছে।  

দুই দলের ফর্ম কিন্তু একেবারেই ভিন্ন রকমের। একদিকে ভারতীয় দল যেখানে নিজেদের বিগত পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজিত হয়েছে, সেখানে আমিরশাহি শেষ পাঁচ ম্যাচের একটিও জিততে ব্যর্থ। খাতায়, কলমে দুই দলের মধ্যে বিস্তর ফারাক। তবে আমরশাহির ক্রিকেটারদের কথা বারংবার ফুটে উঠছে আত্মবিশ্বাস। দিনের শেষে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে এই আত্মবিশ্বাসে ভর করে কয়েক ঘণ্টার লড়াইয়ে কোনও তথাকথিত ছোট দলও বড় দলকে হারিয়ে দিতে পারে। তাই ভারতীয় দল কিন্তু আমিরশাহিকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না।

এই ম্য়াচের পরেই ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। তাই সেই ম্যাচের দিকে এক চোখ থাকবে বটেই। আমিরশাহি ম্যাচের আগে সবথেকে বেশি চর্চা কিন্তু ভারতীয় ক্রিকেট দলের একাদশ নিয়েই। শেষবার ভারত যে দল নিয়ে মাঠে নেমেছিল, তার থেকে এই এশিয়া কাপের দলে বেশ কিছু রদবদল হয়েছে। সম্ভবত শুভমন গিল ও যশপ্রীত বুমরার প্রত্যাবর্তন এর মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ।

গিল প্রায় এক বছর ভারতের হয়ে কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। তবে ইংল্যান্ড সিরিজ়ে ভাল পারফরম্যান্সের পর এই টুর্নামেন্টে সরাসরি তাঁকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাঁর একাদশে স্থান মোটামুটি পাকা। তবে প্রশ্ন হচ্ছে শুভমন গিল একাদশে কার জায়গায় খেলবেন? গিলের অনুপস্থিতিতে সঞ্জু স্যামসন কিন্তু কিপিংয়ের পাশাপাশি দলের হয়ে ওপেনারের ভূমিকায় বেশ নজরকাড়া পারফর্ম করেছেন। তবে এবারের  আইপিএলে গিলও ১৫০-র অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার প্রস্তুতি যে এই টুর্নামেন্ট থেকেই শুরু হবে, তা বলাই বাহুল্য। তাই স্যামসন না গিল, কে ওপেন করবেন, সেইদিকে সকলের নজর রয়েছে।

অপরদিকে, আমিরশাহি দলে এমন এক ক্রিকেটার রয়েছেন যাঁর জন্ম গিলের মতোই পঞ্জাবে। এমনকী ছোটবেলায় তাঁরা একসঙ্গে খেলেওছেন। কথা হচ্ছে আমিরশাহির বাঁ-হাতি স্পিনার সিমরণজিৎ সিংহের। তিনি তরুণ গিলকে পঞ্জাবের নেটে বোলিং করতেন। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের বিরুদ্ধে নিশ্চয়ই নিজের ছাপ ছাড়তে মরিয়া হবেন সিমরণজিৎ। নজর থাকবে আমিরশাহির ওপেনার আলিশান সারাফুর দিকেও। বুধবার, দুবাইয়ে  লড়াইয়ের আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

22:18 PM (IST)  •  10 Sep 2025

IND vs UAE Live Score: সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া

এশিয়া কাপে দুরন্ত শুরু ভারতের। সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের আগে বার্তাও দিয়ে রাখল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।

21:46 PM (IST)  •  10 Sep 2025

Asia Cup Live Score: ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩৮/০

বিধ্বংসী ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩৮/০।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget