এক্সপ্লোর

Rinku Singh: ফের আগ্রাসী ব্যাটিং, এশিয়ান গেমসে নেপালের বিরুদ্ধে ম্যাচে নিজস্ব ছন্দে রিঙ্কু

Yashasvi Jaiswal : যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরান। রিঙ্কু সিংহের দাপুটে ব্যাটিংয়ের পর আবেশ খান ও রবি বিষ্ণোইদের দুরন্ত বোলিং

নয়া দিল্লি : ব্যাটিংয়ের সময় তাঁর 'ধ্বংসাত্মক মেজাজ' প্রতিপক্ষ বোলারদের কাছে ত্রাস হয়ে উঠেছে। ব্যাটিংয়ে নিজস্ব একটা ঘরানা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন রিঙ্কু সিংহ  (Rinku Singh)। ফের একবার লাইমলাইটে প্রতিভাবান এই ক্রিকেটার। মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games) নেপালের বিরুদ্ধে ম্যাচে আবারও নজর কাড়লেন রিঙ্কু। ৬ নম্বরে ব্যাট করতে নেমে বাঁ-হাতি এই ব্যাটার ১৫ বলে তুললেন ৩৭ রান। যার মধ্যে ছিল ২টি চার ও ৪টি ছক্কা। 

এদিনের ম্যাচে ছন্দ নিয়ে ব্যাটিং শুরু করেন রিঙ্কু। অবিনাশ বোহরা ও রোহিত পৌদেলকে পর পর ওভারে ছক্কা হাঁকান। যদিও ভারতীয় ইনিংসের শেষ ওভারে আসল চমক দেন বাঁহাতি ব্যাটার। নেপালের জোরে বোলার অবিনাশকে ২টি ৪ ও ২টি ছক্কা মেরে শেষ করেন রিঙ্কু। 

যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দুরন্ত শতরান। রিঙ্কু সিংহের দাপুটে ব্যাটিংয়ের পর আবেশ খান ও রবি বিষ্ণোইদের দুরন্ত বোলিং। সবমিলিয়ে এশিয়ান গেমসে নেপালকে ২৩ রানে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত। যে ম্যাচে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। পারফরম্যান্সের সুবাদেই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে ভারত। অন্যদিকে, সেমি-ফাইনালে পৌঁছেছে পাকিস্তানও। অভিজ্ঞ অল-রাউন্ডার খুশদিল শাহ-র ১৩ রানে ৩ উইকেটের সুবাদে হংকংয়ে কার্যত ৬৮ রানে পিষে দিয়ে জয় হাসিল করে নিয়েছে পাকিস্তান।

ভারতে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তাই রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকারা রয়ে গেছেন দেশেই। এই পরিস্থিতিতে টি২০-তে শিখরে থাকা ভারত Hangzhou-এ নিয়ে গেছে দ্বিতীয় সারির দল। যদিও সেই দলও প্রতিভায় ভরপুর। যাঁরা আইপিএলের মতো মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন। এর পাশাপাশি বেশ কয়েকজন খেলোয়াড়ের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও। 

নেপালের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। রুতুরাজ (২৫), তিলক বর্মা (২) ও জিতেশ শর্মা (৫) ব্যাট হাতে ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে রেখে ভারতের স্কোর টানতে শুরু করেন ওপেনার যশস্বী। যে পথে শিবম দুবের যোগ্য সাহায্য পান তিনি। ২০ ওভারের ম্যাচে ৪৯ বলে ৮ টি চার ও ৭ টি ছয় হাঁকিয়ে ১০০ রানের দুরন্ত ইনিংস খেলেন যশস্বী। নেপালের বিরুদ্ধে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে শতরান হাঁকান যশস্বী। তিনি ফেরার পর রিঙ্কু সিংহের (Rinku Singh) ১৫ বলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। নির্ধারিত ২০ ওভারের শেষে ৪ উইকেটে ২০২ রান খাড়া করে ভারত।

বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বিসিসিআই (BCCI)। যে প্রভাব দেখা গেল ভারতীয় বোলিংয়ের ক্ষেত্রেও। বিশেষ করে ব্যাট হাতে অপরাজিত ২৫ রান করলেও বোলিংয়ের সময় অনেক রান গলিয়ে ফেলেন তিনি। যদিও পেসার আবেশ খান ও স্পিনার রবি বিষ্ণোইয়ের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১৭৯ রানে থেমে যায় নেপালের ইনিংস। আবেশ ও রবি দু'জনেই ৩ টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget