এক্সপ্লোর

AUS vs IND LIVE: অ্যাডিলেডেও অস্ট্রেলিয়ার দাপট, ভারতকে ২ উইকেটে হারিয়ে জিতে নিল ওয়ান ডে সিরিজ

AUS vs IND 2nd ODI: তিন ম্য়াচের সিরিজ়ে ০-২ পিছিয়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল।

LIVE

Key Events
AUS vs IND 2nd odi LIVE score updates Virat Kohli Rohit Sharma AUS vs IND LIVE: অ্যাডিলেডেও অস্ট্রেলিয়ার দাপট, ভারতকে ২ উইকেটে হারিয়ে জিতে নিল ওয়ান ডে সিরিজ
অ্যাডিলেডে ছন্দে ফেরার লক্ষ্যে শুভমনরা
Source : BCCI

Background

অ্যাডিলেড: প্রথম ওয়ান ডে ম্য়াচে হারের পর দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামে চলেছে ভারতীয় ক্রিকেট দল। পারথে প্রথম ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বে অজি শিবির ব্য়াটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়াকে। সিরিজ বাঁচাতে এই দ্বিতীয় ওয়ান ডে-তে গিল বাহিনীকে জিততেই হবে। একই সঙ্গে প্রথম ম্য়াচে ব্য়র্থ হওয়ার পর দ্বিতীয় ম্য়াচে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাকে। 

অ্য়াডিলেডে অনুশীলনে মূলত বাউন্সের মোকাবিলা করতে দেখা গেল ভারতীয় ব্যাটারদের। প্রথম ম্য়াচে বিরাট শূন্য রানে ফিরেছিলেন। রোহিত শর্মা ৮ রান করে ফিরেছিলেন। এই দুই তারকার দিকে বৃহস্পতিবারও নজর থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফেরার কামব্যাক ইনিংস একেবারেই স্মরণীয় ছিল না বিরাট-রোহিতের। তাই অ্যাডিলেডে দুজনেই চাইবেন বড় ইনিংস খেলতে। 

এখনও পর্যন্ত অ্য়াডিলেড ওভালে বিরাট কোহলি মোট ১২টি ম্য়াচ খেলেছেন। এখানে ৯৭৫ রান করেছেন মোট। গড় ৬৫। অ্য়াডিলেডে বিরাটের ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪১। এখনও পর্যন্ত অ্য়াডিলেডে মোট ৫টি শতরান হাঁকিয়েছেন বিরাট। ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংসটিও রয়েছে তার মধ্য়ে। বিরাট কোহলির থেকে নিঃসন্দেহে বড় ইনিংস দেখতে চাইবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে প্রথম একাদশে একটাই হয়ত বদল হতে পারে। সেখানে প্রসিদ্ধ কৃষ্ণক দেখা যেতে পারে হর্ষিত রানার পরিবর্তে। তবে ব্যাটিং অর্ডারে কোনও বদল হওয়ার সম্ভাবনা কম। আবার কুলদীপকেও খেলানো হতে পারে। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে হয়ত বসানো হবে পারে। কিন্তু ব্যাটিং অর্ডারে গভীরতা বজায় রাখার জন্য একই একাদশ ধরে রাখতে পারে টিম ম্য়ানেজমেন্ট

17:16 PM (IST)  •  23 Oct 2025

IND vs AUS Live Score: ভারতকে ২ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

ক্যাচ ফেলার জন্য অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন থমকে গেল। ২২ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল অস্ট্রেলিয়া। ২ উইকেটে ভারতকে হারালেন অজিরা। নায়ক ম্যাথু শর্ট ও কুপার কনোলি। কনোলি সর্বকনিষ্ঠ অস্ট্রেলীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে হাফসেঞ্চুরি করলেন। ৫৩ বলে ৬১ রানে অপরাজিত রইলেন তিনি। ২৩ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করলেন মিচেল ওয়েন। বল হাতে অর্শদীপ, হর্ষিত রানা, সুন্দরের লড়াই কাজে এল না। ওয়ান ডে দলের অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হল শুভমন গিলের। 

16:56 PM (IST)  •  23 Oct 2025

IND vs AUS Live: বার্টলেটকে ফেরালেন অর্শদীপ

হাফসেঞ্চুরি কনোলির। বার্টলেটকে ফেরালেন অর্শদীপ। ম্যাচ জিততে আর ৩৩ বলে ১০ চাই অস্ট্রেলিয়ার।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget