এক্সপ্লোর

Travis Head: পারথে সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৪৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হেড

AUS vs ENG: ব্যাট হাতে এদিনের শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। তবে খুব বিরাট কিছু না হলে অজ়ি দলের দশম উইকেটের পার্টনারশিপ যে খুব দীর্ঘায়িত হবে না, তা বোঝাই যাচ্ছিল।

পারথ: অ্য়াশেজের ইতিহাসে মাত্র ২ দিনে ম্য়াচ শেষ, এমনটা এর আগে কখনও হয়নি। পারথ টেস্ট শেষ হয়ে গিয়েছে মাত্র ২ দিনে। ম্যাচ বল হাতে ১০ উইকেট ঝুলিতে পুরেছিলেন তারকা অজি পেসার। ২০৫ রান তাড়া করতে নেমে অজি তারকা মাত্র ৬৯ বলে ঝোড়ো শতরান হাঁকান। যার সঙ্গে সঙ্গে ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন বাঁহাতি অজি ব্যাটার।

অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর ৬৯ বলে শতরান হাঁকান। ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন হেড। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান হেড। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও ম্য়াচের চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ট্রাভিস হেড। একই সঙ্গে ট্রাভিস হেডের এই ইনিংসটি অ্য়াশেজ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন অজি ব্যাটার।

ব্যাট হাতে এদিনের শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। তবে খুব বিরাট কিছু না হলে অজ়ি দলের দশম উইকেটের পার্টনারশিপ যে খুব দীর্ঘায়িত হবে না, তা বোঝাই যাচ্ছিল। ন্যাথান লায়ন এবং ব্র্যান্ডন ডগেট ছয় ওভারের খানিকটা বেশি ব্যাট করলেও, গতকাল রাতের রানের সঙ্গে মাত্র নয় রানই যোগ করতে পারেন তাঁরা। ১৩২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানের লিড পায় ইংল্যান্ড। এই পিচে এই রানের লিড একেবারেই মন্দ নয় বলে বিশেষজ্ঞরা দাবি করছিলেন।

পারথে অজ়িদের জয়ের প্রধান দুই কারিগর মিচেল স্টার্ক ট্র্যাভিস হেডজয়ের জন্য চ্যালেঞ্জিং পিচে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার ২০৫ রানের প্রয়োজন ছিল। অনেকেই মনে করেছিল লড়াইটা টানটান হবে। তবে সব হিসেবনিকেশ উল্টে পাল্টে দেন হেড। তাঁর শতরানে ভর করে মাত্র ২৮.২ ওভারে দুই উইকেট হারিয়ে কাঙ্খিত ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া দল।

এই জয়ের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তাদের আধিপত্য বজায় রেখেছে । WTC ২০২৫-২৭ বৃত্তে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত তাদের চারটি ম্যাচ জিতেছে, যার পরে তাদের পয়েন্টের শতাংশ ১০০ । অস্ট্রেলিয়া এখনও বাকি দলগুলির থেকে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে, ইংল্যান্ডের জন্য সমস্যা বাড়ছে, তারা এখনও পর্যন্ত বর্তমান চক্রে ৬টি ম্যাচ খেলে মাত্র ২টি টেস্টে জয় পেয়েছে। ইংল্যান্ড বর্তমানে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। ইংল্যান্ডের পয়েন্টের শতাংশ এখনও মাত্র ৩৬.১১।

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget