এক্সপ্লোর

Pat Cummins: স্বপ্নের ফর্মে কামিন্স, এবার সিরিজের মাঝেই নতুন রেকর্ডবুকে নাম লেখালেন অজি অধিনায়ক

IND vs AUS: সিডনিতে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৫ রানে। নিজের ১৫.২ ওভারের স্পেলে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন কামিন্স। ওয়াশিংটন সুন্দর ও জসপ্রীত বুমরাকে ফিরিয়ে দেন তিনি। 

সিডনি: অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) রেকর্ডবুকে নাম লেখালেন। তাঁর নেতৃত্বে বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) দুর্দান্ত ছন্দে রয়েছে গোটা অজি শিবির। এই মুহূর্তে সিরিজেও এগিয়ে আছে ব্যাগি গ্রিনরা। এরমধ্যেই সিডনিতে নতুন রেকর্ড গড়লেন কামিন্স। ৩১ বছরের পেসার ৫০০ আন্তর্জাতিক উইকেট শিকারি হয়ে গেলেন। সিডনিতে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৫ রানে। নিজের ১৫.২ ওভারের স্পেলে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন কামিন্স। ওয়াশিংটন সুন্দর ও জসপ্রীত বুমরাকে ফিরিয়ে দেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ২১৪টি ম্য়াচ খেলেছেন কামিন্স। তাতে তিনি ৫০০ উইকেট নিয়েছেন। গড় ২৪.৪৫। ইকনমি রেট ৩.৭৬। তাঁর থেকে ভাল গড় অজি বোলারদের মধ্যে শুধু রয়েছে গ্লেন ম্য়াকগ্রার। প্রাক্তন কিংবদন্তি অজি পেসার ৩৭৫ ম্য়াচে ৯৪৮ উইকেট নিয়েছেন। গড় ২১.৭৫। সপ্তম অজি বোলার হিসেবে এই নজির গড়েছেন কামিন্স। তাঁর আগে রয়েছেন শেন ওয়ার্ন (৯৯৯), ম্য়াকগ্রা (৯৪৮), ব্রেট লি (৭১৮), মিচেল স্টার্ক (৬৯৯), মিচেল জনসন (৫৯০) ও নাথান লিঁয় (৫৬৯)। 

টেস্ট ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ৬৬ ম্য়াচে খেলতে নেমে মোট ২৮৯ উইকেট নিয়েছেন কামিন্স। ওয়ান ডে ফর্ম্য়াটে ৯০ ম্য়াচ খেলতে নেমে ১৪৩ উইকেট ঝুলিত রয়েছে অজি পেসারের। কুড়ির ফর্ম্য়াটে ৫৭ ম্য়াচে ঝুলিতে রয়েছে ৬৬ উইকেট।

চলতি টেস্ট সিরিজে এর আগেই নজির গড়েছিলেন কামিন্স। টেস্ট ক্রিকেটে ৬ নম্বর বার রোহিতের উইকেট নিলেন কামিন্স। একজন অধিনায়ক হিসেবে প্রতিপক্ষ দলের অধিনায়ককে সর্বাধিক আউট করার নজির এখন কামিন্সের দখলে। প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাওস্কর পাঁচবার আউট হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের বলে। যা এতদিন তালিকায় শীর্ষে ছিল। এবার সেই তালিকায় শীর্ষে চলে গেলেন কামিন্স। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে পারথে খেলেননি হিটম্য়ান। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট রোহিতকে আউট করেছিলেন কামিন্স। তৃতীয় টেস্টে ব্রিসবেনেও হিটম্য়ানকে ফিরিয়েছেন কামিন্স। মেলবোর্নে দুটো ইনিংসেই অজি অধিনায়কের শিকার ভারত অধিনায়ক।

এদিকে, সিডনি টেস্টে প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে যায় ভারত। পন্থ ৪০ রানের ইনিংস খেলেন। জাডেজা ২৬ ও বিরাট ১৭ রন করেন। লোয়ার অর্ডারে বুমরা ২২ রানের ক্যামিও ইনিংস খেলেন। অজি বোলারাদের মধ্য়ে বোল্যান্ড একাই ৪ উইকেট নেন। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget