এক্সপ্লোর

Babar Azam: বিগত দুই বছরে একটিও অর্ধশতরান নেই বাবরের, তবে মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকালেন বদলি কামরান

Pakistan vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে পাঁচ উইকেটের বিনিময়ে ২৫৯ রান তোলে।

মুলতান: প্রায় দুই বছর ধরে লাল বলের ক্রিকেটে কোনও অর্ধশতরান ছিল না তাঁর ব্যাটে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (Pakistan vs England) তাই বাবর আজমকে (Babar Azam) একাদশ থেকে বাদ দিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। তাঁর বদলি হিসাবে দলে সুযোগ দেওয়া হয়েছিল কামরান গুলামকে (Kamran Ghulam)। সুযোগটা সম্পূর্ণভাবে কাজে লাগালেন ২৯ বছর বয়সি ব্যাটার। ১৩তম পাকিস্তান ব্যাটার হিসাবে নিজের টেস্ট অভিষেকেই হাঁকালেন সেঞ্চুরি।

ঘরের মাঠে পরপর টেস্ট ম্যাচে হারতে হয়েছে পাকিস্তানকে। বাংলাদেশের পর ইংল্যান্ডও হারিয়েছে তাঁদের। দলের ভাগ্য বদলের জন্য বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। তার জেরেই বাবরের বদলে কামরানকে সুযোগ দেওয়া হয়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ কামরান। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন তিনি। রয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি শতরানও। সেই ধারাবাহিকতার সুফল হিসাবেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। আর প্রথম সুযোগেই ১৯২ বলে নয়টি চার ও একটি ছক্কার সাহায্যে এক অনবদ্য সেঞ্চুরি করেন তিনি। 

শেষমেশ শোয়েব বশিরের বলে ১১৮ রানে সাজঘরে ফিরলেও, কামরান কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করে দিলেন। তাঁর এই অনবদ্য সেঞ্চুরির পরেই সোশ্যাল মিডিয়ায় হইচই। একদিকে যেখানে কামরানের প্রশংসা শোনা যাচ্ছে, তেমনই অপরদিকে কিন্তু বাবরকে লক্ষ্য করে কটাক্ষও ধেয়ে এসেছে। অনেকেই বাবরকে 'গলি ক্রিকেটার' বলেও কটাক্ষ করেন। 

 

 

 

 

 

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শুরুটা পাকিস্তান খুব একটা ভাল করেনি। ১৯ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল পাক দল। সেখান থেকে সাইম আয়ুবের সঙ্গে মিলে ১৪৯ রানের পার্টনারশিপে দলকে উদ্ধার করেন কামরান। তাঁর সেঞ্চুরি ও আয়ুবের ৭৭ রানে ভর করেই প্রথম দিনশেষে পাকিস্তান পাঁচ উইকেটের বিনিময়ে বোর্ডে ২৫৯ রান তোলে। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ সর্বাধিক দুইটি উইকেট নেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বেঙ্গালুরু টেস্টের আগেই ভারতীয় দলের পরিকল্পনা ফাঁস করলেন অধিনায়ক রোহিত! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget