এক্সপ্লোর

BCCI: নিয়মিত টেস্ট খেললে মিলবে বোনাস! ঈশান, শ্রেয়সদের সিদ্ধান্তের জেরেই কি বোর্ডের নতুন সিদ্ধান্ত?

Indian Cricket Team: বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ান ডের জন্য ছয় লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য তিন লক্ষ টাকা করে পান।

মুম্বই: দিনকয়েক আগেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের লাগাতার বলা সত্ত্বেও ঈশান কিষাণ রঞ্জি ট্রফির ম্যাচ খেলায় আগ্রহ দেখাননি। জয় শাহের নোটিসের পরেও শ্রেয়স আইয়ার চোটের দোহাই দিয়ে মুম্বইয়ের রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন। শ্রেয়সের অবশ্য কোনও চোটই নেই বলে দাবি করেছিলেন জাতীয় অ্যাকাডেমির মেডিক্যাল বিভাগের প্রধান। এমনকী রোহিত শর্মাও খেলোয়াড়দের আইপিএল নিয়ে বাড়তি মাতামাতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এই জিনিস বন্ধ করতেই বিসিসিআইয়ের (BCCI) তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী নিয়মিত টেস্ট খেলা ক্রিকেটারদের জন্য বোনাস চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা, ওয়ান ডের জন্য ছয় লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য তিন লক্ষ টাকা করে পান। এই টাকা তো ক্রিকেটাররা পাবেনই, উল্টে উপরি অর্থ তাঁদেরকে দেওয়া হতে পারে রিপোর্ট দাবি করা হচ্ছে। এক বছরে কোনও ক্রিকেটার যদি সব টেস্ট সিরিজ় খেলতে পারেন, তাহলে তাঁকে এই উপরি দেওয়া হবে বলেই খবর।

ওই একই রিপোর্টে দাবি করা হচ্ছে যে ঈশান কিষাণ টিম ম্যানেজমেন্টের পরামর্শ উপেক্ষা করে আইপিএলের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পরেই টেস্ট ক্রিকেটারদের জন্য এই বোনাসের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। বোর্ডের কর্মকর্তারা আশাবাদী এই উপরি টি-টোয়েন্টি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমানায় তরুণদের লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী করে তুলবে। যদি প্রস্তাব সম্মতি পায়, তাহলে ২০২৪ আইপিএলের পর থেকে তা লাগু করা হবে।

প্রসঙ্গত, খেলোয়াড়দের টেস্ট খেলার অনীহা প্রসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের পাঁচ উইকেটে জয়ের পর রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, 'দেখুন, কাদের টেস্ট ম্যাচ খেলার খিদে নেই দেখেই বোঝা যায়। তাদের খেলিয়ে কী লাভ?' রোহিতের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। বলা হচ্ছে, শ্রেয়স-ঈশানদের মতো ক্রিকেটারদের উদ্দেশে কড়া বার্তা দিলেন হিটম্যান। এর পাশাপাশি বিসিসিআইয়ের তরফেও আইপিএল খেলা খেলোয়াড়দের ফিট থাকলে ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলা বাধ্যতামূলক করা হতে পারে বলেও কিন্তু শোনা যাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ১০ ও ১১ নম্বরে ব্যাটে নেমে তুষার-তনুষের শতরান, রঞ্জিতে সর্বকালীন রেকর্ড দেশপাণ্ডের 

সেরা শিরোনাম

Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget