এক্সপ্লোর

BCCI President: রজার বিনির পর ভারতীয় বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব নিচ্ছেন তারকা প্রাক্তনী?

BCCI President Selection: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন বোর্ড সভাপতি নির্বাচিত হবে বলে খবর।

মুম্বই: তাঁর বয়স ৭০-র গণ্ডি পার করেছে। তাই বিসিসিআইয়ের নিয়মের জেরে বাধ্য হয়েই বোর্ড সভাপতি পদ থেকে রজার বিনিকে সরে দাঁড়াতে হয়েছে। তাঁর পরিবর্তে আপাতত অন্তর্বর্তীকালীন ভিত্তিতে সহ-সভাপতি রাজীব শুক্লই দায়িত্ব সামলাচ্ছেন। তবে এই মাসের বার্ষিক সাধারণত সভাপতেই বিসিসিআইয়ের নতুন সভাপতি বাছাই হবে বলে খবর। কে হবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি?

দৈনিক জাগরনের রিপোর্ট অনুযায়ী এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি রেকর্ড ভাঙতে সিদ্ধহস্ত, সেই প্রাক্তনীকে বোর্ড সভাপতি পদে দেখা গেলেও যেতে পারে। বিগত দুই ক্ষেত্রে দুই মহাতারকা সৌরভ গঙ্গোপাধ্যায় ও রজার বিনি ভারতীয় বোর্ড সভাপতির পদে দায়িত্ব সামলেছেন। প্রাক্তন ক্রিকেটারদের বোর্ড সভাপতি করার এই ধারা নাকি অব্যাহত রাখতে আগ্রহী ভারতীয় বোর্ড। রিপোর্টে দাবি করা হচ্ছে বার্ষিক সাধারণ সভাপতে পরবর্তী  সভাপতি নির্বাচিত হলেও, তা ভোটের মাধ্যমে নয়, বরং তা সর্বসম্মতিক্রমেই হবে। রিপোর্টের এই ক্রিকেটার আদৌ বোর্ড সভাপতির দায়িত্ব নেবেন কি না বা তাঁর নাম কী সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।

ওই একই রিপোর্টে দাবি করা হচ্ছে সহসচিব পদে দেবজিৎ সাইকিয়া ও রোহন দেশাই, কোষাধ্যক্ষ হিসাবে প্রবতেজ ভাটিয়া নিজেদের পদে বহাল থাকবেন। তবে আইপিএল চেয়ারম্যানের পদে বদল হতে পারে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জয় নায়ক বা রাজীব শুক্লের মধ্যে কোনও একজনকে আইপিএল চেয়ারম্যান হিসাবে দেখা যেতে পারে। রাজীব শুক্ল আইপিএল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজেপি নেতা রাকেশ তিওয়ারি ভারতীয় বোর্ডের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব নিতে পারেন। এই মাসের শেষের দিকে বার্ষিক সাধারণ সভার আসর বসতে পারে। যেহেতু সংস্থার নিজস্ব নিয়মেই এবারে বিভিন্ন পদে নির্বাচন হবে, তাই খুব বেশি কিছু বদলের কোনও সম্ভবনা নেই বললেই চলে।

ক্রিকেটার থেকে নেতা

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এবং কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিনকে (Mohammad Azharuddin) তেলঙ্গনা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এই আলোচনা আরও জোরাল হয়েছে কারণ রাজ্যপালের কোটার অধীনে তাঁকে বিধান পরিষদ (এমএলসি)-এর জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি অনেকের কাছে বেশ আশ্চর্যজনক, কারণ কয়েক সপ্তাহ আগে আজহারউদ্দিন নিজেই নিজেকে জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন।

নিজের স্থানীয় এলাকাতে ২০২৩ সালের নির্বাচনের সময় হারের পর তিনি আবারও ময়দানে নামতে প্রস্তুত ছিলেন। এই আসনটি বিধায়ক মাগান্টি গোপীনাথের মৃত্যুর পর থেকে খালি রয়েছে। এমএলসি পদের জন্য মনোনীত হওয়ার পর তেলেঙ্গানা কংগ্রেস ইউনিটের কার্যকরী সভাপতি মহম্মদ আজহারউদ্দিন খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget