এক্সপ্লোর

Sachin Tendulkar: নির্বাচকরা তাঁকেও ছেঁটে ফেলার পরিকল্পনা করছিলেন, গুরুত্ব কমছে বুঝেই কি অবসর নেন সচিন?

Sachin Tendulkar Update: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলেই ব্যাট তুলে রেখেছিলেন পাকাপাকিভাবে। তবে তাঁকেও নাকি সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা চলছিল।

মুম্বই: বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার হিসেবে মানা হয় তাঁকে। টেস্ট, ওয়ান ডে সব ফর্ম্যাটেই সর্বাধিক রানের মালিক তিনিই। ২৪ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছিলেন ২০১৩ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলেই ব্যাট তুলে রেখেছিলেন পাকাপাকিভাবে। তবে তাঁকেও নাকি সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা চলছিল। এমনই এক তথ্য উঠে এসেছে। আর সেই তথ্য নিজেই তুলে ধরেছেন তৎকালীন বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্য়ান সন্দীপ পাতিল। আর এই বিষয়ে না কি সচিনের সঙ্গে নিজেই কথা বলেছিলেন সন্দীপ।

২০১২ সালে সচিনের পারফরম্য়ান্স একেবারেই ভাল ছিল না। টেস্টে ৯ ম্য়াচে খেলতে নেমে মাত্র ২৩.৮০ গড়ে ব্যাটিং করেছিলেন। একটিও শতরান আসেনি তাঁর ব্যাটে। ওয়ান ডে তে ১০ ম্য়াচে মাত্র ৩১.৫০ গড়ে রান করেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য সন্দীপ পাতিল জানান, ''আমি সচিনকে প্রশ্ন করেছিলাম যে তোমার পরিকল্পনা কী? সে আমাকে জিজ্ঞাসা করে যে কেন আমি তাঁকে এই প্রশ্ন করছি। আমি তখন বলি যে কমিটি পরিবর্ত খুঁজছে। সচিন অবাক হয়ে গিয়েছিল। নির্বাচকরা একজন প্লেয়ারকে বসিয়ে দিতে পারে, কিন্তু একজন প্লেয়ারকে কখনওই বলতে পারে না, যে তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। আমি সচিনকে প্রশ্ন করেছিলাম যে তুমি খেলা চালিয়ে যাবে? ও বলেছিল হ্যাঁ, চালিয়ে যেতে চায়।''

সন্দীপ পাতিল আরো বলেন, ''সেই সময় ধীরে ধীরে অনেক নতুন নতুন প্লেয়ার দলে আসতে শুরু করে। সেই তালিকায় ছিল শামি, অশ্বিন, রাহানে, জাডেজা, বুমরারা। তাদের কথা কেউ মনে করেনি। সবার রাগ এটা ছিল যে আমরা কেন সচিনকে বাদ দিতে চেয়েছিলাম। কিন্তু আসল কারণ আমরা তখন ওর পারফরম্য়ান্সের দিকে তাকিয়ে পরিবর্ত খুঁজতে শুরু করেছিলাম। ও সচিন। তাই মানুষের আবেগের বিস্ফোরণ হবেই, এটা আমরা বুঝতে পেরেছিলাম।''

সচিন তেন্ডুলকর যে বর্তমান সময়ের কত ভারতীয় ক্রিকেটারের অনুপ্রেরণা তার আরও একটি উদাহরণ কিছুদিন আগে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার খেতাব জিতে স্যামসন বলেছিলেন,  'নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম, আমার সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল অন্যরকম। স্বপ্ন দেখার সাহস পেয়েয়েছিলাম বলেই আজ তার পুরস্কার পেলাম। গত কয়েক মাস ধরে সচিন স্যারের সঙ্গে তাঁর নিয়মিত দীর্ঘ আলোচনা হয়েছে। ওঁনার প্রতিটা কথা মেনে চলার চেষ্টা করেছিলাম।''

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget