এক্সপ্লোর

Cricketer Akash Biswas: দুটি কিডনিই বিকল, ক্রিকেটারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন বাংলার কোচ লক্ষ্মীরতন, কী আর্জি?

Bengal Cricket: প্রবল শারীরিক অসুস্থতায় দিন কাটানো আকাশ বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল ।

কলকাতা: আকাশ বিশ্বাস (Akash Biswas) । ময়দানের পরিচিত নাম । কালীঘাট ক্লাবের (Kalighat Club) হয়ে স্থানীয় ক্রিকেট খেলেন । লেগস্পিনার । ব্যাটের হাতও ভাল । কিছুদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন আকাশ । জানা যায়, তাঁর দুটি কিডনিই বিকল । জীবনরক্ষা করতে হলে কিডনি প্রতিস্থাপন করা ভীষণ জরুরি । কিডনি জোগাড় হয় । আকাশের মা নিজের একটি কিডনি দিতে চেয়েছেন । কিন্তু প্রতিস্থাপনের জন্য প্রয়োজন বিপুল টাকার । ময়দানে ক্রিকেট খেলা কোনও ক্রিকেটারের পক্ষেই সেই টাকাটা জোগাড় করা কার্যত অসম্ভব । আকাশও তাই চরম আর্থিক সঙ্কটে ।

যদিও আকাশের পাশে দাঁড়িয়েছেন ময়দানের অনেকে । সৌরভ গঙ্গোপাধ্যায়ও সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন । এবার তাঁর পাশে দাঁড়ালেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা বাংলার সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল ।

প্রবল শারীরিক অসুস্থতায় দিন কাটানো আকাশ বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল । নিজের তরফ থেকে লক্ষ্মী দু'লক্ষ টাকা অর্থ সাহায্য করেন আকাশকে । আকাশের চিকিৎসা ইত্যাদির ব্যাপারে সচেষ্ট ভূমিকা পালন করছেন প্রাক্তন বাংলা ক্রিকেটার‌ অরূপ ভট্টাচার্য । মঙ্গলবার আকাশের বাড়িতে লক্ষ্মীর সঙ্গে উপস্থিত ছিলেন অরূপ, প্রাক্তন ক্রিকেটার চরণজিৎ সিংহ, সুরজিৎ লাহিড়িরা । 

ব্যক্তিগত উদ্যোগে আকাশকে ২ লক্ষ টাকা সাহায্য করলেন লক্ষ্মীরতন । সেই সঙ্গে লক্ষ্মীর আহ্বান, ময়দানের আর যাঁদের আর্থিক সামর্থ্য রয়েছে, তাঁরাও যেন আকাশের পাশে দাঁড়ান । বাংলার কোচ বলেছেন, 'আকাশকে এই লড়াইটা জেতাতেই হবে । আর তার জন্য সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে ।' লক্ষ্মীর সঙ্গে এদিন আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলার স্পিন বোলিং কোচ অরূপ ভট্টাচার্যও । তিনিও বলছেন, 'এই লড়াইয়ে আকাশকে জেতাতে গোটা ময়দানকে একজোট হতে হবে ।' অরূপ ভট্টাচার্যই আকাশের চিকিৎসার পুরো ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন । হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ব্যবস্থা, সবটাই তিনি দেখছেন বলে খবর ।

চেতলার বাসিন্দা আকাশ বিশ্বাসের বাড়িতে রয়েছে মা ও বোন । দিদিদের বিয়ে হয়ে গিয়েছে । সংসারে একমাত্র রোজগেরে আকাশ । কালীঘাট ক্লাবে ক্রিকেট খেলেই সংসার চালান । ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখেন । তাঁর সেই স্বপ্ন যেন থমকে না যায়, তা নিশ্চিত করতে একজোট ময়দান ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget