এক্সপ্লোর

IND vs AUS: বাইশের যশস্বীর স্পর্ধাকে দরাজ সার্টিফিকেট দিলেন গাওস্কর

Border Gavaskar Trophy: ভারতের হয়ে দিনের শুরুটা করেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। বিনা উইকেটে ১৭২ রান থেকে দিনের শুরুটা করেন দুই ভারতীয় ওপেনার।

পারথ: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy 2024) প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। নিজের প্রথম অস্ট্রেলিয়া সফর। আর সেখানে প্রথম ম্য়াচেই শতরান। তরুণ বাঁহাতি ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। অস্ট্রেলিয়ার তারকাখচিত বোলিং লাইন আপকে যেভাবে শাসন করেছেন ২২ বছরের যশস্বী, তা দেখে মুগ্ধ লিটল মাস্টার। দ্বিতীয় দিনে ৯০ রান করে অপরাজিত ছিলেন জয়সওয়াল। তৃতীয় দিনে যখন তিনি আউট হচ্ছেন, নামের পাশে জ্বলজ্বল করছে ১৬১ রান। হাঁকিয়েছেন ১৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ১৭২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তার আগে জয়সওয়াল।

গাওস্কর দিনের খেলা শেষে বলছেন, ''এই ছেলেটা সত্যিই আলাদা সবার থেকে। ও কোথা থেকে উঠে এসেছে, তা দেখলেই বোঝা যায়। যেভাবে চাপ কাঁধে নিয়ে ব্যাটিং করছে, তা সত্যিই অনবদ্য। এটা সবার পক্ষে অত সহজ নয়।'' সানি আরও বলেন, ''ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে ৭০০ রান ঝুলিতে পুরেছিল ও। তার মধ্যে দুটো দ্বিশতরানের ইনিংসও ছিল। ওকে দেখলেই বোঝা যায় কতটা ক্ষুধার্ত জয়সওয়াল। বেশি বেশি করে রান করতে চায় ও। অনেকেই শতরান নিয়ে ভাবে, কিন্তু আমার মনে হয় দেড়শো বা দুশোর করার লক্ষ্যেই সবসময় ঝাঁপায় জয়সওয়াল।'' 

বিশ্বজয়ী কিংবদন্তি ভারতীয় ওপেনার মনে করেন, ''একজন বাঁহাতি ব্যাটার সবসময় টপ অর্ডারে সমস্যা তৈরি করে বোলারদের জন্য। অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ডের বোলারদেরও চাপে ফেলে দিয়েছে জয়সওয়াল।''

ভারতের হয়ে দিনের শুরুটা করেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। বিনা উইকেটে ১৭২ রান থেকে দিনের শুরুটা করেন দুই ভারতীয় ওপেনার। দুই তারকাই শুরু থেকে বেশ আগ্রাসী মেজাজেই ব্যাটিং করেন। গতকালল ৯০ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন যশস্বী। নিজের প্রথম টেস্ট খেলছেন অস্ট্রেলিয়াতে। সেই ম্যাচেই শতরানের হাতছানি, সাধারণত যে কোনও তরুণ তুর্কিরই একটু নার্ভাস থাকার কথা। কিন্তু বিন্দুমাত্র তেমনটা দেখা গেল না। হ্যাজেলউডের বলে আপার কাটে ছয় মেরে সেঞ্চুরি পূরণ করাটা সেই আত্মবিশ্বাসেরই পরিচয় দেন। এক দশক আগে এই ম্যাচে যশস্বীর ওপেনিং পার্টনার কেএল রাহুল সিডনিতে ১১০ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ছিল অজ়িভূমে কোনও ভারতীয় ওপেনারের শেষ সেঞ্চুরি। তার এক দশক পর আবারও কোনও ভারতীয় ওপেনার সেঞ্চুরি করলেন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget