এক্সপ্লোর

IND vs AUS: হেসেখেলে দিন রাতের টেস্টে ১০ উইকেটে জয় অস্ট্রেলিয়ার, সিরিজ এখন ১-১

Border Gavaskar Trophy: সিরিজেও ১-১ সমতা ফেরাল অজি শিবির। আর এই হারের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও প্রায় অসম্ভব হয়ে গেল ভারতের জন্য।

অ্যাডিলেড: হল না শেষরক্ষা। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দিন রাতের টেস্টে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে রান তাড়া করতে নেমেছিল অজি ব্রিগেড। ম্য়াকস্যুইনি ও খাওয়াজার ওপেনিং জুটিই হেসেখেলে জয় এনে দিল দলকে। সিরিজেও ১-১ সমতা ফেরাল অজি শিবির। আর এই হারের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও প্রায় অসম্ভব হয়ে গেল ভারতের জন্য। মাত্র তিনদিনেই খেলা শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরির সুবাদে ম্য়াচের সেরা নির্বাচিত হলেন ট্রাভিস হেড।

ম্য়াচের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। টস জিতে ব্য়াটিং নেওয়ার সিদ্ধান্তটাই কি কাল হল দলের জন্য়, এই ভাবনা নিঃসন্দেহে ভাবাবে রোহিত শর্মাকে। কারণ প্রথম দিনে বল রাতে একাই ভারতীয় ব্য়াটিংকে ধ্বংস করে দিয়ছিলেন মিচেল স্টার্ক। প্রথম বলেই জয়সওয়ালকে স্লোয়ারে বোকা বানানো শুরু। এরপর প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মাত্র ৪৮ রান খরচ করে। ভারতের হয়ে অভিজ্ঞ ২ ব্যাটার বিরাট ও রোহিত কেউই রান পাননি। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা নীতিশ রেড্ডির ৪২ রানই দলের ব্যক্তিগত কারও সর্বোচ্চ রান। ১৮০ রানেই অল আউট হয়ে গিয়েছিল ভারত। 

অস্ট্রেলিয়া তার বদলে প্রথম ইনিংসে ৩৩৭ রান বোর্ডে তুলে নেয়। ট্রাভিস হেড ফের জ্বলে ওঠেন ভারতীয় বোলিং লাইন আপের সামনে। শুরুতে থিতু হয়ে খেললেও পরে অবশ্য ব্যাট চালানো শুরু করেন। ১৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে শেষ পর্য়ন্ত ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন বাঁহাতি অজি ব্যাটার। মার্নাস লাবুশেন তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ৬৪ রানের ইনিংস খেলেন। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ১৫১ রানে পিছিয়ে ছিল ভারত। এই সময় দরকার ছিল একটা বড় পার্টনারশিপ। কিন্তু গোলাপি বলে অজি বোলিং লাইন আপের সামনে আরও একবার আত্মসমর্পণ করলেন ভারতের টপ অর্ডার। এই ইনিংসেও রান পাননি রোহিত ও বিরাট। রাহুল মাত্র ৭ রান করেন। পন্থ ও শুভমন ২৮ রান করেন। তবে আরও একবার লড়াই করলেন নীতিশ রেড্ডি। এই ইনিংসেও ৪২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া আর কোনও ব্যাটারই রান পাননি। শেষ পর্যন্ত ১৭৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। মাত্র ১৯ রানের লক্ষ্যমাত্রা ছিল, যা কোনও উইকেট না হারিয়েই তুলে নেয় অজিরা।  

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget