এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: স্পিন সামলাতে নাজেহাল অস্ট্রেলিয়ান দল, সাহায্যের হাত বাড়ালেন অজি প্রাক্তনী

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল।

নয়াদিল্লি: আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টই। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাডেজার স্পিনের ভেল্কিতে ৪৮ রানে নয় উইকেট হারিয়ে ফেলে অজি দল (Australian Cricket Team)। সহজেই ছয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অজিদের স্পিন জুজু দূর করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)।

সাহায্যে রাজি

সিরিজের দুই ম্যাচে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন জাডেজা। তাঁর স্পিন জুড়িদার আর অশ্বিনও খুব একটা পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ১৪টি উইকেট। অক্ষর পটেলের ভাগ্যে জুটেছে একটি উইকেট অর্থাৎ চার ইনিংসে অজি দলের ৪০টি উইকেটের মধ্যে ৩২টি উইকেটই নিয়েছেন ভারতের তারকা স্পিনাররা। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয়জন অজি ব্যাটার প্রায় একইভাবে স্যুইপ মারতে গিয়ে আউট হয়েছেন। দলের স্পিনের বিরুদ্ধে এহেন পরিস্থিতি দেখে অজি ব্যাটারদের সাহায্য করতে এগিয়ে এসেছেন হেডেন।

হেডেন বলেন, 'দিন হোক বা রাত, আমি এবং আমার মনে হয় আমার মতো সকলেই (প্রাক্তনীরাই) সাহায্যের জন্য এগিয়ে আসতে সবসময় ইচ্ছুক হবেন। আমায় তো যখনই কোনও ধরনের সাহায্যের জন্য বলা হয়েছে, তা যখনই হোক না কেন, আমি সবসময়ই (সাহায্যের জন্য) এগিয়ে এসেছি।' 

অজি দলকে কটাক্ষ

সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই অস্ট্রেলিয়ান ব্যাটারদের সমালোচনায় বিদ্ধ করেছেন। এবার প্যাট কামিন্সদের 'ডুপ্লিকেট' অজি দল বলে কটাক্ষ করলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংহ।

হরভজনের মতে সিরিজ শুরুর আগেই পিচ এবং অনুশীলন ম্যাচ নিয়ে অত্যাধিক চর্চা করায় অজি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। হরভজন বলেন, 'রবিচন্দ্রন অশ্বিনের ডুপ্লিকেটের বিরুদ্ধে ওরা অনুশীলন করেছে বটে, তবে আমার মতে এই অস্ট্রেলিয়ান দলটিই ডুপ্লিকেট। ওরা তো খালি নেতিবাচক জিনিসপত্রের দিকেই নজর দিচ্ছে। ম্যাচের প্রথম বল হওয়ার আগেই মনে হচ্ছিল ওরা ম্যাচ হেরে বসে আছে। এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান দল আদৌ কিছু প্রস্তুতি করেছিল কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ওরা আউট হওয়ারই অনুশীলন করে এসেছে।'

প্রাক্তন ভারতীয় তারকার দাবি ভারত চার ম্যাচের এই সিরিজ তো ৪-০ জিতবেই, এমনকী যদি সিরিজে ১০টি ম্যাচ খেলা হত, তাহলে ১০টিই ভারতীয় দলই জিতত। 'ভারত যে ৪-০ এই সিরিজ জিতবে, সেই নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় নেই। যদি এটা ১০ ম্যাচের সিরিজ হতো, তাহলেও ভারত ১০-০ সিরিজ জিতত। কারণ এই অস্ট্রেলিয়ান দল তেমন শক্তিশালী নয়। পিচে একটু মদত থাকলেই মনে হচ্ছে ওরা সাজঘর থেকেই যেন আউট হওয়ার জন্য মাঠে নামছে।' বলেন হরভজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget