এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট চলাকালীনই পারথে পৌঁছলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma: গতকালই রাতের বেলায় মুম্বই বিমানবন্দের ক্যামেরাবন্দি হন রোহিত শর্মা।

পারথ: জোরকদমে চলছে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট। তবে পারথে ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সদ্যই দ্বিতীয়বার বাবা হয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি অধিনায়ক। তবে প্রথম টেস্ট শেষ হওয়ার আগেই তিনি অজ়িভূমে পৌঁছে যাবেন বলে শোনা যাচ্ছিল। সেইমতোই পারথে পৌঁছেও গেলেন রোহিত।

গতকাল রাতেই রোহিত শর্মাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। রোহিতকে ছাড়তে বিমানবন্দরে এসেছিলেন স্ত্রী রীতিকা সাজদেও। অস্ট্রেলিয়াগামী বিমানে উঠার আগে বিমানবন্দরের বাইরেই স্ত্রীকে আলিঙ্গন করতে দেখা যায় রোহিতকে। তিনি রবিবার ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষের আগেই পারথে পৌঁছে গেলেন অধিনায়ক। প্রথম টেস্টের চা বিরতির সময়ই ব্রডকাস্টাররা এক ফুটেজ দেখান যেখানে রোহিতকে পারথে এক গাড়িতে মালপত্র নিয়ে উঠতে দেখা যায়।

 

 

শোনা যাচ্ছিল  রোহিত মুম্বইতে থাকলেও তিনি কিন্তু অনুশীলন চালিয়ে গিয়েছেন। খবর অনুযায়ী আজ আরসিপিতে অনুশীলন সারেন রোহিত। ৩৭ বছর বয়সি মহাতারকা মুম্বই ক্রিকেট সংস্থা ও আরসিপি, অনুশীলনের জন্য উভয়েরই বিভিন্ন পরিষেবা ব্যবহার করেছেন। 

পারথে প্রথম টেস্ট ও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। রবিবারই 'হিটম্যান' টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন। ফলত ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্টে রোহিতকে খেলতে দেখা যাবে বলে আশা করাই যায়। সেই ম্যাচের আগে রোহিতকে অনুশীলন ম্যাচেও খেলতে দেখা যাবে বলে খবর। ভারত 'এ' দলের হয়ে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত। রাজধানী ক্যানবেরার মানুকা ওভালে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর, দুইদিনব্যাপী দিন রাতের একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। সেই ম্যাচেই রোহিতের খেলার সম্ভাবনা প্রবল। তবে জল্পনা থাকলেও মহম্মদ শামিকে কিন্তু রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চাপেননি। শামি কবে দলে যোগ দেন, আদৌ দেন কি না, সেটাই দেখার বিষয় এবার। 

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফিলিপ হিউজ়ের মৃত্যুর এক দশক পার, অস্ট্রেলিয়ান প্রাক্তনীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget