এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি, তবে বর্ডার-গাওস্কর ট্রফির আগে মুম্বইতেই অনুশীলন সারছেন রোহিত!

Rohit Sharma: শোনা যাচ্ছে তাঁর দ্বিতীয় সন্তান জন্মানোর পরেই রোহিত ঠিক করবেন তিনি কবে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

নয়াদিল্লি: আর দিনদশেকও বাকি নেই। ২২ নভেম্বর থেকে পারথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (IND vs AUS) মুখোমুখি হবে ভারতীয় দল। এই মহাগুরুত্বপূর্ণ সিরিজ়ের আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে ধোঁয়াশা। তিনি আদৌ কবে জাতীয় দলে ফিরবেন, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

ভারতীয় টেস্ট দলের সকলেই ইতিমধ্যেই অজ়িভূমে পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার, ১২ নভেম্বর অপশনাল অনুশীলনে ঋষভ পন্থ, কেএল রাহুলরা থাকলেও, বুধবার কিন্তু বিরাট কোহলি, যশপ্রীত বুমরাসহ সকলকেই টিম ইন্ডিয়ার নেটে দেখে যায়। তবে ছিলেন না রোহিত শর্মা। তিনি দেশেই রয়েছেন। রোহিত ও রীতিকর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। সেই কারণেই তিনি দেশে রয়েছেন। রোহিতকে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না শোনা গেলেও, এই নিয়ে সরকারিভাবে কিন্তু এখনও কিছুই জানানো হয়নি।

তবে শোনা যাচ্ছে রোহিত মুম্বইতে থাকলেও তিনি কিন্তু অনুশীলন চালিয়ে যাচ্ছেন। খবর অনুযায়ী আজ আরসিপিতে অনুশীলন সারেন রোহিত। ৩৭ বছর বয়সি মহাতারকা মুম্বই ক্রিকেট সংস্থা ও আরসিপি, অনুশীলনের জন্য উভয়েরই বিভিন্ন পরিষেবা ব্যবহার করছেন। তবে তিনি অস্ট্রেলিয়া কবে যাবেন, সেই নিয়ে নিশ্চয়তা নেই। শোনা যাচ্ছে তাঁর দ্বিতীয় সন্তান জন্মানোর পরেই রোহিত ঠিক করবেন তিনি কবে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

তবে রোহিত না গেলেও ভারতীয় দলের বাকিরা কিন্তু পারথে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দিনকয়েক আগে শোনা গিয়েছিল ভারতীয় সিনিয়র দলের সঙ্গে 'এ' দলের যে আন্তঃদলীয় ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। পরিবর্তে অনুশীলনেই জোর দেবে টিম ইন্ডিয়া। তবে টিম ইন্ডিয়ার বর্তমান ফর্ম দেখেই সম্ভবত সেই ম্যাচ আয়োজিত হতে চলেছে। শুক্রবার থেকে তিন দিনের সেই ম্যাচ আয়োজিত হওয়ার কথা।

দুই দলকে অবশ্য সমান সমান ভাগ না করে বরং টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট একদলে বাড়তি ব্যাটার ও একদলে বাড়তি বোলার নিয়ে অনুশীলন সারতে চাইছে বলে খবর। ঠিক যেমনটা করোনাকালে হত। ম্যানেজমেন্ট চায় ওয়াকার মাঝ পিচে আকাশ দীপ, সিরাজদের বিরুদ্ধে পন্থে, কোহলির মতো দলের প্রধান ব্যাটাররা বেশি করে অনুশীলন সারুন। সেই কারণেই প্রাথমিকভাবে আন্তঃদলীয় ম্যাচ বাতিল করা হয়েছিল। তবে সিরিজ় শুরুর আগে টিম ইন্ডিয়ার আর কোনও অনুশীলন ম্যাচ নেই। অনেকেই এই ম্যাচ বাতিলের বিরুদ্ধে বলেছিলেন। তাই সম্ভবত খানিক চাপে পড়েই অবশেষে সেই ম্যাচ খেলার আয়োজন করতে চলেছে বিসিসিআই। এমনটাই অন্তত শোনা যাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রোহিত, কোহলি না ধোনি, আইপিএল ২০২৫-এ কার দলে যোগ দিতে চান তিনি? নিজেই জানালেন কেএল রাহুল 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget