এক্সপ্লোর

IND vs AUS: রোহিতদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালেন সেই হেড, অ্য়াডিলেডে হাঁকালেন অনবদ্য সেঞ্চুরি

Border Gavaskar Trophy: মার্নাস লাবুশেনের অর্ধশতরানের পর হেড হাঁকালেন দুরন্ত শতরান। ভারতের প্রথম ইনিংসে ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় রানের লিড নিয়ে ফেলেছে।

অ্য়াডিলেড: ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে নামলেই জ্বলে ওঠেন তিনি। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল আর এবার অ্য়াডিলেড ওভালে দিন রাতের টেস্ট। ভারতীয় বােলারদের সামনে ফের একবার জ্বলে উঠলেন ট্রাভিস হেড (Travis Head)। মার্নাস লাবুশেনের অর্ধশতরানের পর হেড হাঁকালেন দুরন্ত শতরান। ভারতের প্রথম ইনিংসে ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় রানের লিড নিয়ে ফেলেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৯১ রান বোর্ডে তুলে নিয়েছে অজিরা।

স্টিভ স্মিথ আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন ট্রাভিস হেড। তখন ক্রিজে ছিলেন অপরাজিত মার্নাস লাবুশেন। ১০৩ রানে যখন ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া সেখান থেকে লাবুশেন ও হেড মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের স্কোর। লাবুশেন প্রথমে অর্ধশতরানের ইনিংস খেলে আউট হন ৬৪ রান করে। তবে হেডকে ফেরাতে পারেননি ভারতীয় বোলাররা। শুরুতে কিছুটা থিতু হয়ে খেললেও ধীরে ধীরে হাত খোলেন হেড। বিশেষ করে হর্ষিত রানার ওপর বেশি করে নির্দয় ছিলেন হেড ও লাবুশেন দুজনেই। 

ভারতের বিরুদ্ধে গত ১৮ মাসে ক্রিকেটের বিভিন্ন ফর্ম্য়াটে ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্য়ান্স করেছেন। সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ম্য়াচ হারলেও হেডই দলের হয়ে সর্বােচ্চ রান করেছিলেন। 

শুক্রবার ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮০ রান তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। আগের দিন লাবুশেন ও ম্য়াকস্যুইনি মিলে পার্টনারশিপ গড়েছিলেন। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নেন জসপ্রীত বুমরা। এদিনও প্রথম অজি শিবিরে ধাক্কা দেন বুমরাই। তিনি ফিরিয়ে দেন ম্য়াকস্যুইনিকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তরুণ অজি ওপেনার। আরও একবার ব্যর্থ হলেন স্টিভ স্মিথ। চলতি সিরিজে বারবার প্রাক্তন অজি অধিনায়ককে ভোগান্তির মুখে ফেলেছেন বুমরা। এদিনও ভারতীয় পেসারের সামনে শুরু থেকে কড়া চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন স্মিথ। শেষ পর্যন্ত মাত্র ২ রান করেই পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রাক্তন অজি অধিনায়ক। এরপর লাবুশেন ও হেডের পার্টনারশিপই ভারতকে আরও চাপে ফেলে দেয়। লাবুশেন শেষ পর্যন্ত ৯টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন। ভারত প্রথম ইনিংসে ১৮০ রানের ইনিংস খেলে অল আউট হয়ে যায়।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget