এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: ওপেনিংয়ে অনবদ্য রাহুল, যশস্বী, চা পানের বিরতিতে বিনা উইকেটে ৮৪ রান তুলল ভারত

IND vs AUS 1st Test: দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশন শেষে অস্ট্রেলিয়ার থেকে ১৩০ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।

পারথ: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের (IND vs AUS 1st test) দ্বিতীয় দিনে ম্যাচের রাশ ভারতেরই হাতে। গতকাল যেখানে ১৭টি উইকেট পড়েছিল, বড় রানের কোনও পার্টনারশিপই দেখা যায়নি। সেখানে আজ গোটা এক সেশনে কোনও উইকেট হারায়নি ভারত। চা পানের বিরতিতে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৮৪ রান। ৩.২৩ রান প্রতি ওভারে ব্যাট করেন ভারতীয় ওপেনাররা। বর্তমানে দুই ভারতীয় ওপেনা কেএল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) যথাক্রমে ৩৪ ও ৪২ রানে ব্যাট করছেন। 

দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে আউট করার পর ভারতীয় দলের জন্য দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল করা ভীষণ ভীষণ প্রয়োজনীয় ছিল। প্রথম ইনিংসে বেশ বিতর্কিতভাবে কেএল রাহুলকে আউট দেওয়া হয়। তবে তার আগে পর্যন্ত রাহুলকে বেশ ভালই দেখিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও তাঁর ডিফেন্স থেকে শট নির্বাচন সবই নজর কাড়ল। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের বিরুদ্ধে বেশ মজবুত দেখায় তাঁকে। 

 

তবে জয়সওয়ালের ক্ষেত্রে ছবিটা কিন্তু ভিন্ন ছিল। প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি তরুণ ওপেনার। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার আশঙ্কা ছিল। তবে তাঁর ব্যাটিংয়ে গোটা সেশন জুড়েই আত্মবিশ্বাস ঝড়ে পড়ল। মিচেল স্টার্কের বিরুদ্ধে তাঁর ফ্লিক শটই কিন্তু সেই আত্মবিশ্বাসের পরিচয় দেয়। গোটা ইনিংস জুড়েই তিনি নিজের শট নির্বাচনে নজর কাড়েন।

তবে গতকালের পিচ থেকে বিশেষজ্ঞদের মতে আজকের পারথের পিচের চরিত্রটাও কিন্তু অনেকটাই বদলেছে। গতকাল যেখানে বল স্যুইং এবং সিম হচ্ছিল, সেখানে কড়া সূর্যের তাপ পিচের আর্দ্রতার পরিমাণ কমেছে, যা নিঃসন্দেহে ব্যাটিং অনেকটা সহজ করে তুলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। টিম ইন্ডিয়া এই পরিস্থিতি এবং দারুণ শুরুর কতটা লাভ তুলতে পারে, সেটাই দেখার। আপাতত ভারতীয় দল অস্ট্রেলিয়ার থেকে ১৩০ রানে এগিয়ে রয়েছে।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'আমি কিন্তু তোমার থেকে জোরে বল করি', ব্যাট করতে করতেই হর্ষিত রানাকে হুঁশিয়ারি মিচেল স্টার্কের 

সেরা শিরোনাম

Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
Devdutt Padikkal Century: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget