এক্সপ্লোর

IND vs AUS 1st Test: 'আমি কিন্তু তোমার থেকে জোরে বল করি', ব্যাট করতে করতেই হর্ষিত রানাকে হুঁশিয়ারি মিচেল স্টার্কের

Border-Gavaskar Trophy: বিরাট কোহলি, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ঋষভ পন্থদের মতো তারকা ব্যাটাররা থাকলেও, ঘটনাক্রমে এখনও পর্যন্ত স্টার্কই একমাত্র ব্যাটার পারথের পিচে শতাধিক বল টিকতে পেরেছেন।

পারথ: মাত্র মাসকয়েক আগেই তাঁরা দুইজনে কাঁধে কাঁধ মিলিয়ে এক দলের হয়েই মাঠে নামছিলেন। একসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেতাবও জেতেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও হর্ষিত রানা (Harshit Rana)। তবে মঞ্চ, পরিবেশ, পরিস্থিতি, সবটাই বদলেছে। বর্তমানে তাঁরা বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে (IND vs AUS 1st Test) সম্মুখসমরে। সেই টেস্ট চলাকালীনই প্রাক্তন সতীর্থকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন স্টার্ক।

ঘটনাটি ঘটে দ্বিতীয় দিনের সকালে। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংরত মিচেল স্টার্কের বিরুদ্ধে বল করছিলেন হর্ষিত রানা। সেট স্টার্ককে আউট করতে রানা একের পর এক শর্ট লেংথের বল করছিলেন। একাধিক বাউন্সারও মারেন এই ম্যাচে অভিষেক ঘটানো ভারতীয় তরুণ। তাঁর এক শর্ট লেংথের বল কোনওক্রমে সামলান স্টার্ক। তারপরেই মুচকি হাসি দিয়ে প্রাক্তন সতীর্থর উদ্দেশে সতর্কবার্তা দেন স্টার্ক। অজ়ি তারকাকে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, 'হর্ষিত, আমি কিন্তু তোমার থেকে জোরে বল করি। আর আমার স্মৃতিশক্তি কিন্তু খুব ভাল।'

অর্থাৎ হর্ষিতকে স্টার্ক কার্যত হুঁশিয়ারি দিয়েই বলেন তিনি কিছু ভোলেন না। হর্ষিত ব্যাট করতে আসলেও কিন্তু এমন জিনিসপত্র ঘটতে পারে এবং তাঁর বলের গতিও হর্ষিতের থেকে বেশি। ভারতীয় তরুণ অবশ্য কোনও জবাব না দিয়েই মুচকি হেসে নিজের রান আপে ফিরে যান। এই ইনিংস চলাকালীনই স্টার্কের হেলমেটও হর্ষিতের ঝাঁঝালো বাউন্সার লাগে।

 

তবে তা সত্ত্বেও নিজের স্থান ছাড়েননি স্টার্ক। তিনি কিন্তু একমাত্র ব্যাটার হিসাবে শনিবার সকালে বেশ খানিকটা লড়াই করলেন। অজ়িদের হয়ে ইনিংসের সর্বাধিক ২৬ রানও আসে তাঁর ব্যাট থেকে। মূলত স্টার্কের দৌলতেই কোনওক্রমে শতরানের গণ্ডি পার করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ঋষভ পন্থদের মতো তারকা ব্যাটাররা থাকলেও, ঘটনাক্রমে এখনও পর্যন্ত স্টার্কই একমাত্র ব্যাটার পারথের পিচে শতাধিক বল টিকতে পেরেছেন। তাঁর দৌলতে ও ক্যারির ২১ রানে ভর করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানে শেষ হয়। ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে রয়েছে। হর্ষিত রানা প্রথম ইনিংসে নেন তিনটি উইকেট।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কোহলির হাত থেকে পান টেস্ট ক্যাপ, অভিষেকের পূর্বে গম্ভীরের পেপ-টকই উদ্বুদ্ধ করে নীতীশকে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget