এক্সপ্লোর

Morne Morkel: ব্রেকফাস্ট থেকে ডিনার, ভারতীয় খাবারে মজেছেন বুমরাদের নতুন বোলিং কোচ

Indian Cricket Team: আর ভারতে বেশ কয়েক সপ্তাহ টানা কাটিয়ে দিলেন। এরমধ্যেই বেশ কিছু ভারতীয় খাবারের প্রেমে পড়ে গিয়েছেন দীর্ঘকায় এই প্রোটিয়া পেসার।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নতুন বোলিং কোচ নিযুক্ত হয়েছেন মর্নি মর্কেল (Morne Morkel)। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে কিছুদিন পর ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। সেই ম্য়াচেই ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে দেখতে পাওয়া যাবে প্রোটিয়া তারকা পেসারকে। গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আর ভারতে বেশ কয়েক সপ্তাহ টানা কাটিয়ে দিলেন। এরমধ্যেই বেশ কিছু ভারতীয় খাবারের প্রেমে পড়ে গিয়েছেন দীর্ঘকায় এই প্রোটিয়া পেসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মর্কেল বলেছেন, তিনি মুর্গ মোঘলাই, ধোসা চেখে দেখেছেন। তাঁর পছন্দের তালিকায় এই দুটো খাবার রয়েছে। মর্কেল বলেছেন, ''আমি ব্রেকফাস্টের সময় পুরী খাই। আমি ধোসা ও মুরগ মালাই চিকেন দুটো খাবারই বেশ ভালবাসি। একজন কোচ হিসেবে আমাকেও স্বাস্থ্য সচেতন হতে হবে। ঠিক খাবার খেতে হবে। যাতে অন্য়রাও আমাকে ফলো করতে পারে।''

এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরতে চলেছেন রোহিত ও বিরাট। 'কিং কোহলি' ভারতের গত টেস্ট সিরিজ়ে খেলেননি। দ্বিতীয় সন্তানের জন্মানোর জন্য স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ়ে খেলেননি তিনি। তবে অল্প সময়ের মধ্যেই পরপর টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। কোহলির রেকর্ড কিন্তু চিপকের ময়দানে এক কথায় দুরন্ত। টেস্ট ক্রিকেটে চিপকে চার টেস্টে মোট ছয়টি ইনিংস খেলেছেন এবং ২৬৭ রান সংগ্রহ করেছেন। কোহলি এই মাঠে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

অপরদিকে, রোহিত শর্মা বিশ্বজয়ের পর শুরুটা খানিকটা হতাশাজনকভাবেই করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় হারে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে সেই হতাশাকে পিছনে ফেলে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া হবেন তিনি। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনও দলের থেকে আলাদাভাবেই চেন্নাইয়ে পৌঁছন।

এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই চারশো আন্তর্জাতিক উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন জসপ্রীত বুমরা। বুমরা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে সব ফর্ম্য়াট মিলিয়ে মোট ৩৯৭টি উইকেট নিয়েছেন। অর্থাৎ আর মাত্র ৩ উইকেট নিলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটে পূর্ণ করবেন তিনি। বুমরা এখনও পর্যন্ত মোট ৩৬টি টেস্ট খেলেছেন। তার মধ্যে উইকেট নিয়েছেন ১৫৯টি। ৮৯টি ওয়ান ডে ম্য়াচ খেলে মোট ১৪৯ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৭০টি ম্য়াচ খেলে ৮৯ উইকেট নিয়েছেন। 

 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget