এক্সপ্লোর

Cameron Bancroft Daniel Sams: ভেঙেছে কাঁধ, নাক, মাঠের ভয়াবহ ঘটনার পর কেমন আছেন দুই ক্রিকেটার?

Big Bash League: ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft)  ও ড্যানিয়েল স্যামস (Daniel Sams) কেমন আছেন, তা নিয়ে উদ্বেগের প্রহর গুনছিল গোটা বিশ্ব। অবশেষে জানা গেল দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে আপডেট।

সিডনি: মাঠের হাড় হিম করা ছবিটি দেখে শিউরে উঠেছিলেন অনেকে। বিগ ব্যাশ লিগে (Big Bash League) ক্যাচ নিতে গিয়ে সাংঘাতিক সংঘর্ষে জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। মাঠেই পড়ে ছিলেন। পরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই তারকাকে। 

ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft)  ও ড্যানিয়েল স্যামস (Daniel Sams) কেমন আছেন, তা নিয়ে উদ্বেগের প্রহর গুনছিল গোটা বিশ্ব। অবশেষে জানা গেল দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে আপডেট।

দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন ব্যানক্রফট। তাঁর দুই কাঁধই ভেঙেছে। সঙ্গে ভেঙেছে নাকও। বিগ ব্যাশ লিগের বাকি অংশে তিনি আর মাঠে নামতে পারবেন না। খুব সম্ভবত গোটা ঘরোয়া মরশুমেই আর মাঠে নামতে পারবেন না ব্যানক্রফট।

যাঁর সঙ্গে ব্যানক্রফটের সংঘর্ষ হয়েছিল, সেই ড্যানিয়েল স্যামস কেমন আছেন? স্যামস-কে অন্তত ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে। ব্যানক্রফটের মতো তাঁরও কনকাশন রয়েছে। দুজনই পারথ হাসপাতালে রাতে ভর্তি ছিলেন। মাঠ থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, ব্যানক্রফট ও স্যামস - দুজনই মানসিকভাবে তরতাজা আছেন। চ্যানেল সেভেনে তিনি বলেছেন, 'মানসিভাবে দুজনই ভাল রয়েছে। দুজনই মানসিকভাবে খুব দৃঢ়। পারথ স্কর্চার্সের মেডিক্যাল টিম, হাসপাতালের কর্মীরা সারারাত ধরে অবিশ্বাস্য কাজ করেছেন। আমার, থান্ডার কর্তৃপক্ষের ও দুই ক্রিকেটার ও তাঁদের পরিবারের তরফে চিকিৎসা কর্মীদের অনেক ধন্যবাদ।'

 

ঠিক কী হয়েছিল? শুক্রবার বিবিএলে অপ্টাস স্টেডিয়ামে পারথ স্কচার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। লকি ফার্গুসনের ১৬তম ওভারে সেই ভয়াবহ সংঘর্ষ ঘটে। ফার্গুসনের সেই ওভারের দ্বিতীয় বলটা মিড উইকেটের ওপর দিয়ে মারেন পারথ স্কর্চার্সের ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ ধরার জন্য ৩০ গজের বৃত্ত থেকে পিছন দিকে পূর্ণ গতিতে দৌড়তে থাকেন সিডনির খেলোয়াড় স্যামস। উল্টো দিক থেকে প্রবল গতিতে দৌড়ে আসেন ব্যানক্রফট। স্যামস প্রথমে বলটা ধরে ফেলেন। কিন্তু তারপর ব্যানক্রফটের সঙ্গে জোরাল সংঘর্ষ হয় তাঁর। একে অপরের মাথায় ধাক্কা লাগে। আর তারপর দু'জনেই মাঠে পড়ে যান। কোনওরকম নড়াচড়া করতে দেখা যাচ্ছিল না দু'জনকে। 

আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget