এক্সপ্লোর

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ভারতের একাদশে চমক?

India vs Australia: চোটের জন্য সেমিফাইনাল ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। তাঁর পরিবর্তে হয়তো ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংস ওপেন করবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক।

দুবাই: রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনাল। মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট দল - ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। আর সেই ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

চোটের জন্য সেমিফাইনাল ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। তাঁর পরিবর্তে হয়তো ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংস ওপেন করবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক।

ভারতীয় একাদশ নিয়েও জোর জল্পনা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছন্দে থাকা পেসার হর্ষিত রানাকে বসিয়ে খেলানো হয়েছিল বরুণ চক্রবর্তীকে। কেকেআরের বিস্ময় স্পিনার দুরন্ত পারফর্ম করে দিয়েছেন। ৫ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা। সেমিফাইনালে কি হর্ষিতকে ফেরানো হবে? নাকি মহম্মদ শামি ও হার্দিক পাণ্ড্যকে নতুন বলের দায়িত্বে রেখে তারপর চার স্পিনারের স্ট্র্যাটেজিতে অজি-বধের কৌশল নেওয়া হবে? 

রোহিত শর্মার গলায় সমীহ। বলেছেন, 'বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়া দারুণ দল। আমরা পাল্টা লড়াই করার চেষ্টা করব। পাশাপাশি মাঠে আমাদের স্নায়ুর লড়াইও করতে হবে বলে মনে হচ্ছে।'

ভারতের সুবিধা বলতে, দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলে ফেলায় এখানকার পিচ ও পরিবেশ নিয়ে অনেক বেশি সড়গড় গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দল। টানা ১৩ ম্যাচে টস হেরেছে ভারত। কিন্তু চেনা মাঠে খেলা বলেই টস নিয়ে খুব একটা ভাবছে না টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে এবং রান তাড়া করে - দুই কৌশলেই ম্যাচ জিতেছে ভারত। বরং টস জিতলে স্টিভ স্মিথ কী সিদ্ধান্ত নেন, সেটা বেশ আগ্রহজনক হতে চলেছে।

ভারত সম্ভবত নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে যে একাদশ খেলিয়েছিল, সেই দলই ধরে রাখতে চলেছে। হর্ষিতকে সম্ভবত বাইরেই বসতে হবে। চার স্পিনার খেলিয়ে দুবাইয়ের মন্থর পিচের ফায়দা তুলতে চাইবে টিম ইন্ডিয়া। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, সেমিফাইনালে মহম্মদ শামির পরিবর্তে অর্শদীপ সিংহকে খেলানো হতে পারে। যদিও গোটা টুর্নামেন্টে না খেলিয়ে সরাসরি সেমিফাইনালে বাঁহাতি পেসারকে নামিয়ে দেওয়া হবে কি না, সন্দিহান অনেকে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ট্র্যাভিস হেড, জেক ফ্রেজার ম্যাকগার্ক, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্সিয়াস, নাথান এলিস, অ্যাডাম জ়াম্পা ও স্পেন্সার জনসন।

আরও পড়ুন: আইপিএলে কেকেআরের অধিনায়ক কে? ঘোষণা হয়ে গেল, চমক শাহরুখের দলের

 

সেরা শিরোনাম

Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget