এক্সপ্লোর

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত না বিরাট, পরিসংখ্যানের বিচারে কে এগিয়ে?

Rohit Sharma-Virat Kohli: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও ইংল্যান্ড সিরিজ়ে দুইজনেই রানে ফিরেছেন।

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শেষ। জস বাটলারদেরকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার আর একধাপ এগনোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। মেগা টুর্নামেন্টে ভারতীয় দলের ভাল পারফর্ম করার জন্য দুই সিনিয়র তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) পারফর্ম করাটা খুবই জরুরি। কিন্তু এই টুর্নামেন্টে দুই মেগা তারকার অতীত রেকর্ড কেমন?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির রেকর্ড অনবদ্য। মেগা টুর্নামেন্টে ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য়ে ১২টি ইনিংসে ব্যাট করে ৮৮.১৬ গড়ে মোট ৫২৯ রান করেছেন কোহলি। তাঁর স্ট্রাইক রেট ৯২.৩২। ছয়টি ইনিংসে তিনি নট আউট ছিলেন। একবার খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে 'কিং কোহলি' এই টুর্নামেন্টে চার ইনিংসে ৬২-র গড়ে মোট ১২৪ রান করেছেন। তবে টুর্নামেন্টে মোট পাঁচবার হাফসেঞ্চুরির গণ্ডি পার করলেও বিরাট এখনও অবধি সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর সর্বোচ্চ স্কোর ৯৬ নট আউট। এবারে সম্ভবত নিজের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অধরা সেঞ্চুরি করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন বিরাট।  

অপরদিকে, ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা তুলনামূলক কম ম্য়াচ খেলছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচ খেলে 'হিটম্যান' ৫৩.৪৪ গড় ও ৮২.৫০ স্ট্রাইক রেটে মোট ৪৮১ রান করেছেন। একটি ইনিংসে রোহিত নট আউট থেকেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু রোহিতের দুরন্ত ১২৩ রানের ইনিংসও খেলেছেন রোহিত। প্রথম ম্যাচে ওপার বাংলার দলের বিরুদ্ধেই নামবে ভারত। সেই ম্যাচেও এমনই এক ইনিংসের আশায় থাকবেন ভারতীয় অনুরাগীরা। তবে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের রেকর্ড খুব একটা আহামরি নয়। তিনি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ৩৬.৩৩ গড়ে তিন ইনিংসে মোট ১০৯ রান করেছেন।

টুর্নামেন্ট শুরুর আগে দুই মহাতারকার ফর্ম নিয়ে সংশয় থাকলেও, দুইজনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। রোহিত দ্বিতীয় ওয়ান ডেতে সেঞ্চুরি হাঁকান। তৃতীয় ওয়ান ডেতে কোহলিও দুরন্ত হাফসেঞ্চুৃরি হাঁকিয়েছেন। এবার দেখার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁরা কেমন পারফর্ম করেন।     

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন, আবার কবে মাঠে ফিরবেন বুমরা? মুখ খুললেন ভারতীয় কোচ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget