এক্সপ্লোর

Robin Uthappa: শিখর ধবন, রায়নাদের পর এবার আরও দুই বিশ্বজয়ীকে ইডির তলব, হাজিরার নির্দেশ যুবরাজ, উথাপ্পাকে

Enforcement Directorate: পরের সপ্তাহে সোমবার রবিন উথাপ্পা ও মঙ্গলবার যুবরাজ সিংহকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে বলেই খবর।

নয়াদিল্লি: বেটিং অ্যাপ মামলায় একের পর এক তারকাদের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) দফতরে ডাকা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল মিমি চক্রবর্তী ইডির প্রধান কার্যালয়ে হাজির হয়েছিলেন। আজ ইডির দফরে হাজিরা অঙ্কুশের হাজরার। খবর অনুযায়ী এবার আগামী সোমবার ভারতের প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার যুবরাজ সিংহ (Yuvraj Singh), রবিন উথাপ্পাকেও (Robin Uthappa) তলব করা হয়েছে।

বেটিং অ্যাপ মামলায় ইডি দফতরে দফায় দফায় হাজিরার দিচ্ছেন বিভিন্ন মহলের তারকারা। '1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমিদের ডাকা হয়েছে। এই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। দিল্লিতে ওই একই মামলা ইডি দফতরে হাজিরা দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছএন অঙ্কুশও। আজই আবার ঊর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে। এবার সেই মামলাতেই প্রাক্তন ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলজয়ী উথাপ্পাকে ডেকে পাঠানো হয়েছে।

২২ সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটারকে হাজিরা দিতে বলা হয়েছে। ঠিক তার পরের দিনই কিংবদন্তি যুবরাজ সিংহকেও এই একই মামলায় নিজের বয়ান রেকর্ড করার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই একই কাণ্ডে এর আগে সুরেশ রায়নাকে ও শিখর ধবনকে যথাক্রমে ১৩ অগাস্ট ও ৪ সেপ্টেম্বর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল মিমি চক্রবর্তীকে প্রায় নয় ঘণ্টা ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ অঙ্কুশকে ১১টার সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তিনিও মিমির মতোই নির্ধারিত সময়ের খানিকটা আগেই ইডির দফতরে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। ইডির ধারণা এই অ্যাপের মাধ্যমে আর্থিক নয়ছয় হয়েছে। টাকা বিদেশও গিয়েছে বলে খবর। এই অ্যাপগুলির প্রচার এবং প্রসারে এই তারকাদের ভূমিকা ঠিক কতটা ছিল, তাঁদের সঙ্গে কেমন চুক্তি হয়েছিল, তাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করে বিদেশে টাকা চালান করা হয়েছিল কি না, এই বিষয়েই মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চাইছে বলে খবর।

অঙ্কুশও সেইমতো তাঁর ব্য়াঙ্ক ডিটেলসসহ সমস্ত নথিপত্র নিয়ে পৌঁছে গিয়েছেন ইডির দফতরে। তবে অঙ্কুশের পাশাপাশি বলিউড অভিনেত্রী ঊর্বশীরও আজ হাজিরা দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও ইডির দফতরে আসেননি। তিনি আদৌ আজ আসবেন কি না, সেই বিষয়েও নাকি ঊর্বশী বা তাঁর প্রতিনিধিদের তরফে ইডিকে জানানো হয়নি। ইডি প্রাথমিকভাবে অপেক্ষা করবে, তবে ঊর্বশী একান্তই না এলে, তাঁর বিরুদ্ধে যথাযোগ্য ব্য়বস্থা নেওয়া হবে বলেই দাবি করা হচ্ছে।  

সেরা শিরোনাম

Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
IND vs NZ Live Score: ২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
IND vs NZ: আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget