এক্সপ্লোর

CWC 2023: শক্তি বাড়ছে অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ান শিবিরে যোগ দিচ্ছেন মিচেল মার্শ

Mitchell Marsh: ব্যক্তিগত কারণে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছিলেন মিচেল মার্শ।

নয়াদিল্লি: বিশ্বকাপের মাঝপথেই অস্ট্রেলিয়ান দল (Australian Cricket Team) ছেড়ে ব্যক্তিগত কারণে দেশে ফিরে যেতে হয়েছিল মিচেল মার্শকে (Mitchell Marsh)। তিনি আদৌ বিশ্বকাপে (ODI World Cup 2023) আর অংশগ্রহণ করবেন কি না, সেই নিয়ে জল্পনা ছিল। তবে মাত্র এক ম্যাচ পরেই ফিরছেন মার্শ।

চলতি বিশ্বকাপে শুরুটা নড়বড়েভাবে করলেও, নাগাড়ে পাঁচ ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়ান দল। বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর দৌড়ে ভাল জায়গায় রয়েছে রেকর্ড চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ান দলের অবিচ্ছেদ্য অঙ্গ মার্শ। তিনি দলে না থাকলে যে অস্ট্রেলিয়ান দল বেশ খানিকটা দুর্বল হয়ে যেত তা বলাই বাহুল্য। তবে কেবল ইংল্যান্ডের ম্যাচই মিস করেছেন তিনি। এক ম্যাচ পরেই আবার দেশ থেকে ভারতে ফিরছেন দলের তারকা অলরাউন্ডার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে মার্শের দলে ফেরার কথা জানানো হয়। অস্ট্রেলিয়ান বোর্ডের তরফে জানানো হয়, 'ও ঠিক কবে দলের সঙ্গে যোগ দেবে সেটা জানানো হবে।' মিচেল মার্শ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩৭-র অধিক গড়ে ২২৫ রান করেছেন। দুই উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। পাকিস্তানের বিরুদ্ধেই তিনি নিজের সেরা ইনিংসটি খেলেন। ১২১ রান করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও অর্ধশতরান করেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সেমিফাইনালের দৌড়ে থাকা আরেক দল আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচে মার্শ খেলেন কি না, এখন সেটাই দেখার বিষয়। 

তবে মিচেল মার্শের অনুপস্থিতিতেও কিন্তু ইংল্যান্ডকে সহজেই হারায় অস্ট্রেলিয়া। বাটলারদের ৩৩ রানে হারায় অস্ট্রেলিয়া। আমদাবাদে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে আরও একধাপ এগিয়ে গেল ক্যাঙ্গারু বাহিনী। ২৮৭ রান তাড়া করতে নেমে ২৫৩ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। শেষ চারের সম্ভাবনা ক্ষীণ ছিলই। এবার সেই আশা আজকের পর পুরোপুরি শেষ হয়ে গেল। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ (World Cup 2023) থেকে বিদায়ঘণ্টা বেজে গেল পাকাপাকিভাবে।

অজি বােলারদের মধ্যে ২টো করে উইকেট নেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স। তবে সবচেয়ে সফল বোলার অ্যাডাম জাম্পা। ১০ ওভারে ২১ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। স্টোইনিস ১ উইকেট নেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বোল্ড হয়েও বিশ্বাস হচ্ছিল না শুভমনের, হতবাক আম্পায়াররাও, দেখতে হল রিপ্লে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget