এক্সপ্লোর

IND vs NZ: জলে গেল রাহুলের সেঞ্চুরি, মিচেল ও ইয়ংয়ের দৌরাত্ম্যে সিরিজ়ে সমতায় ফিরল নিউজ়িল্যান্ড

India vs New Zealand: রাজকোটে ১৫ বল ও সাত উইকেট বাকি রেখে ম্যাচ জিতল কিউয়িরা। তিন ম্যাচের সিরিজ়ে ফিরল সমতায়।

রাজকোট: প্রথম ইনিংসে কেএল রাহুলের (KL Rahul) দুরন্ত শতরানে ভর করে লড়াইয়ের রসদ পেয়েছিল ভারত। চ্যালেঞ্জিং পিচে ২৮৫ রানের লক্ষ্য সহজ ছিল না। তবে রাজকোটে কার্যত হেসেখেলেই ভারতীয় দলকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল নিউজ়িল্যান্ড। সৌজন্যে ড্যারেল মিচেল (Daryl Mitchell) এবং উইল ইয়ংয়ের ((Will Young) দুরন্ত ইনিংস। এই দুই তারকার সুবাদেই ১৫ বল ও সাত উইকেট বাকি রেখে ম্যাচ জিতল কিউয়িরা। 

এদিন ব্যাট করতে নেমে কিউয়ি ওপেনাররা বঢোদরার মতো দলের হয়ে শুরুটা ভাল করতে পারেননি। শুরুতেই নতুন বল হাতে ভারতকে প্রথম সাফল্য এনে দেন হর্ষিত রানা। ডেভন কনওয়েকে মাত্র ১৬ রানেই বোল্ড করেন হর্ষিত। অপর ওপেনার হেনরি নিকোলসকে ১০ রানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। ৫০ রানের আগেই দুই উইকেট হারিয়ে ফেলে নিউজ়িল্যান্ড। এই পরিস্থিতিতে ভারতের হাতেই ম্যাচের রাশ ছিল। তবে ধীরে ধীরে ইনিংস গড়ার কাজ শুরু করেন মিচেল এবং ইয়ং।

মিচেলের ক্যাচ ফেলেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ, তার খেসারত ম্যাচ হেরে দিতে হল ভারতকে। গত ম্যাচেও মিচেল দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এই ম্যাচেও তিনি ৫২ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন। তবে গত ম্যাচে মিচেলকে কেউ সঙ্গ দেননি। এই ম্যাচ ইয়ং সেই কাজটা করেন। তিনি তুলনামূলক আরেকটু দেখেশুনে ৬৮ বলে অর্ধশতরান পূরণ করেন। সাধারণত মাঝের ওভারগুলোতে কুলদীপ যাদব ভারতকে সাফল্য এনে দেন। তবে এদিন তাঁকে থিতুই হতে দেননি মিচেলরা। শুরু থেকে কুলদীপকে আক্রমণ শানান তাঁরা। দেখতে দেখতে ৩৬ ওভারেই দু'শো রানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড।

অবশেষে ইয়ংকে ৮৭ রানে সাজঘরে ফেরান কুলদীপ। কিন্তু মিচেল এদিন সুযোগ হাতছাড়া করেননি ৯৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। গ্লেন ফিলিপ্সের সঙ্গে মিলে আরও এক পার্টনারশিপও গড়েন। এর ফলে সহজেই ম্যাচ জিতে নেয় কিউয়িরা। ফিলিপ্সও ৩২ রানে অপরাজিত থাকেন। মিচেলের সংগ্রহ অপরাজিত ১৩১ রান।

এর আগে প্রথম ইনিংসে রোহিত-গিল জুটি এদিনও দারুণ শুরু করেছিলেন। কিন্তু হিটম্য়ান একটা বাজে শট খেলে আউট হন ২৪ রান করে। তিন নম্বরে নামা বিরাট প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন। আগের ম্য়াচে ৯৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এদিন ২৩ রান করে প্যাভিলিয়ন ফিরলেন কিং কোহলি। 

রান পাননি শ্রেয়স আইয়ারও। গিল এদিনও অর্ধশতরান পূরণ করেন। তবে ব্যক্তিগত ৫৮ রানের মাথায় তিনিও আউট হয়ে যান। এরপরই খেলার হাল ধরেন কে এল রাহুল। একদিকে পরপর উইকেট পড়লেও ক্রিজের উল্টোদিকে সেট ছিলেন ডানহাতি এই ব্যাটার। আগের দিনও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। এদিনও শেষ পর্যন্ত ক্রিজে থাকলেন। ৯টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেন রাহুল। লোয়ার অর্ডারে রবীন্দ্র জাডেজা ২৭ ও নীতীশ রেড্ডি ২০ রানের ইনিংস খেলেন। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না রেড্ডি। তবে রাহুল শতরান হাঁকালেও হারল ভারত। তাই আসন্ন রবিবার সিরিজ় নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget