এক্সপ্লোর

David Warner Retirement: কবে নিচ্ছেন অবসর? উত্তরে জল্পনা বাড়ালেন ওয়ার্নার

David Warner: অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ওয়ার্নার।

মেলবোর্ন: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। বিরাট কোহলির পর এখনও খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান করেছেন ওয়ার্নার। তবে সাম্প্রতিক সময়ে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। এবার নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান (Autralian Cricket Team) তারকা ওয়ার্নার নিজেই।

অবসরের ইঙ্গিত

অজি তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'এটি সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ বছর। আমার লক্ষ্য ২০২৪ সালের (টি-টোয়েন্টি) বিশ্বকাপ খেলা। আমেরিকায় নিজের কেরিয়ার শেষ করা এবং সেখানে বিশ্বকাপ জেতাটা বেশ দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে। অবশ্য তার আগে দলে সুযোগ পাওয়াটাও দরকার।' নিজের কেরিয়ারে ইতিমধ্যেই ওয়ার্নার ১০১টি টেস্ট, ১৪১টি ওয়ান ডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের অধিক রানও করে ফেলেছেন তারকা ওপেনার, রয়েছে ৪৫টি শতরান করার কৃতিত্ব।

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ওয়ার্নার। প্রসঙ্গত, ৯ ফ্রেবুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সেই সিরিজে ১৮ সদস্যের অজি দলে ওয়ার্নার রয়েছেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা করা হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলও বেছে নিয়েছেন নির্বাচকেরা। অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি টেস্টের দলে রয়েছেন। 

অস্ট্রেলিয়ার বিরদ্ধে টেস্ট সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিশ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), আর অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট ও সূর্যকুমার যাদব।

রঞ্জি ক্রিকেটারের আকস্মিক প্রয়াণ 

আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের তরুণ ফাস্ট বোলার সিদ্ধার্থ শর্মার। চলতি রঞ্জি ট্রফিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিছুদিন আগে বাংলার বিরুদ্ধে খেলতে নেমে ইডেনে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। হিমাচলপ্রদেশ দলের সঙ্গে গুজরাতের বিরুদ্ধে খেলতে সফর করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত গুজরাতে হাসপাতালে ভর্তি করানো হয় সিদ্ধার্থকে। তবে ঠিক কি হয়েছিল, তা কেউ জানে না। 

বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। বঢোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ। চলতি রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২১-২২ মরসুম বিজয় হাজারে ট্রফি জয়ী হিমাচলপ্রদেশ দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিদ্ধার্থ। 

আরও পড়ুন: রঞ্জিতে ইডেনে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন, আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের সিদ্ধার্থ শর্মার

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget