এক্সপ্লোর

Indian Cricket Team: লক্ষ্য টেস্ট ক্রিকেট খেলা, সাদা বল বিশেষজ্ঞের তকমা ঝেড়ে ফেলতে মুখিয়ে দীপক চাহার

Deepak Chahar: প্রথম শ্রেণির ক্রিকেটে চাহারের রেকর্ড কিন্তু মন্দ নয়। ৪৭টি ম্যাচে তিনি ১৩০টি উইকেট নিয়েছেন।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে দীপক চাহার বারংবার চোট আঘাতে ভুগেছেন। এই চোটের জেরেই ম্যাচ ফিটনেসের অভাবে বিশ্বকাপ দলেও সুযোগ পাননি তিনি। তবে চলতি ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS T20I) সিরিজ়েই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। সিরিজ়ের শেষ তিন ম্যাচে তাঁকে ভারতীয় দলে (Indian Cricket Team) ডেকে নেওয়া হয়েছে। দীপক চাহার (Deepak Chahar) নিজের সাদা বল বিশেষজ্ঞের তকমা ঝেড়ে ফেলে লাল বলের ক্রিকেটেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে চাহারের রেকর্ড কিন্তু মন্দ নয়। ৪৭টি ম্যাচে তিনি ১৩০টি উইকেট নিয়েছেন। তারকা অলরাউন্ডার ধাপে ধাপে নিজেকে টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করতে আগ্রহী। সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহার বলেন, 'আমরা যাই করি না কেন, তার জন্য তো প্রস্তুতির প্রয়োজন। গত মরশুমের রঞ্জি ট্রফি এবং আইপিএলের জন্য আমি ভালভাবেই প্রস্তুতি সেরেছিলাম। আমায় যদি হঠাৎ করে টেস্ট ম্যাচ খেলতে নেমে পড়তে বলা হয়, তাহলে তো সেটা করতে পারব না আমি। কেউই সেটা করতে পারবে না বলেই আমরা ধারণা। আমি অন্তত মাসখানেক আগে বললে আমি সেইমতো প্রস্তুতি শুরু করব। সেই বুঝেই প্রস্তুতি শুরু করব। আমার হাতে সুইং রয়েছে, আমি পরিকল্পনাও তৈরি করতে পারি। তবে শুধুমাত্র আমায় একটা মাস প্রস্তুতির জন্য দিতে হবে। আমি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারলে খুবই খুশি হব।'

মুস্তাক আলি ট্রফিতে পাঁচ ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছিলেন চাহার। সুতরাং, তিনি ফর্মেই রয়েছেন। ফর্মে থাকতে থাকতেই তাঁকে জাতীয় দলে ডাকা হয়েছে। পরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। সেই কথা মাথায় রেখে এমন সময়ে জাতীয় দলে প্রত্যাবর্তন, চাহারের কাজে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর সামনে দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার সুযোগ রয়েছে। চাহার জানান তিনি হয় ঘাস থাকা পিচ এবং মন্থর গতির পিচ, দুই ধরনের ২২ গজেই খেলতে পছন্দ করেন। তবে যে পিচগুলি কেবল ব্যাটারদের সাহায্য করে, এমন পিচে খেলা, তাঁর না পসন্দ। জাতীয় দলে সুযোগ তো পেয়েছন। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টিতে তিনি একাদশে সুযোগ পান কি না, সেটাই দেখার।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত, বিরাট: আর অশ্বিন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget