এক্সপ্লোর

Deodhar Trophy 2023: দেওধর ট্রফিতে জয় পেল মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল, হার অভিমন্যুদের

Deodhar Trophy: পাঁচ উইকেটে পূর্বাঞ্চলকে হারায় দক্ষিণাঞ্চল।

পুদুচেরি: দেওধর ট্রফিতে ময়ঙ্ক আগরওয়াল, সাই সুদর্শনের অর্ধশতরানের সুবাদে অভিমন্যু ঈশ্বরণদের পূর্বাঞ্চলকে (East Zone vs South Zone) হারাল দক্ষিণাঞ্চল। নিজেদের ম্যাচে জয় পেল মধ্যাঞ্চল (Central Zone), পশ্চিমাঞ্চলও (West Zone)। 

ব্যাট হাতে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরণ। মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন তিনি। অপর ওপেনার বিরাট সিংহ ৪৯ রানের ইনিংস খেলেন।শুভ্রাংশু সেনাপতি করেন ৪৪ রান। এই দুই ব্যাটার আউট হলেই পূর্বাঞ্চলের ব্যাটিংয়ে ধস নামে। সম্পূর্ণ ব্যর্থ হয় দলের মিডল অর্ডার। সৌরভ তিওয়ারি (৫), রিয়ান পরাগ (১৩), কুমার কুশাগ্র (২), শাহবাজ আমেদরা (৪) কেউই রান পাননি। মাত্র ১৪৩ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল পূর্বাঞ্চল। সেখান থেকে আকাশদীপ ও মুখতার হুসেনের নবম উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ পূর্বাঞ্চলকে ২০০ রানের গণ্ডি পার করায়। আকাশদীর ৪৪ ও মুখতার ৩৩ রান করেন। ২২৯ রানে অল আউট হয় পূর্বাঞ্চল।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের হয়ে অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল শুরু থেকেই দুরন্ত ব্যাটিং করে দলকে কোনও সময়েই চাপে পড়তে দেননি। তিনি ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন সাই সুদর্শন। দুইজনে মিলে ১১৮ রান যোগ করেন। শেষে জগদীশানের ৩২ রানের ইনিংসে পাঁচ উইকেট ও ৩৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দক্ষিণাঞ্চল।    

অপরদিকে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে আট উইকেটে সহজ জয় পায় মধ্যাঞ্চল। উত্তর-পূর্বাঞ্চলের কোনও ব্যাটারই অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারেনি। মাত্র ১৬৪ রানেই তাঁদের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে যশ দুবে ও শিবম চৌধুরীর দুরন্ত ইনিংসের সুবাদে জয় পায় মধ্যাঞ্চল। শিবম ৮৫ রানের ইনিংস ও যশ দুবে ৭২ রান করেন।

উত্তরাঞ্চলের বিরুদ্ধে শিবম দুবের ব্যাটিংয়ে ভর করে সহজ জয় পেল পশ্চিমাঞ্চল। প্রথমে ব্যাট করে ২৫৯ রান তোলে উত্তরাঞ্চল। দলের হয়ে অধিনায়ক নীতীশ রানা ৫৪ রানের ইনিংস খেলেন। হিমাংশু রানাও ৫৪ রান করেন। শুভম রোহিলা শেষের দিকে শতাধিক স্ট্রাইক রেটে ৫৬ রানের ইনিংস খেলেন। শামস মুলানি নেন তিন উইকেট। জবাবে পশ্চিমাঞ্চল অধিনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চাল অল্প রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার হার্ভিক দেশাই ৫৬ রানের ইনিংস খেলেন। এরপর পঞ্চম উইকেটে দুবে ও কথন পটেল অপরাজিত ১৩৮ রান যোগ করে দলের জয় সুনিশ্চিত করেন। দুবে ৮৩ ও পটেল ৬৩ রানে অপরাজিত থাকেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট থেকে নাম তুলে নিলেন রাহানে

সেরা শিরোনাম

Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget