এক্সপ্লোর

IND vs ENG 3rd Test: স্বাস্থ্যজনিত সমস্য়ায় কমেছিল ১০ কেজি, জাতীয় টেস্টে দলে সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন পাড়িক্কাল

Devdutt Padikkal: এখনও পর্যন্ত এ বারের রঞ্জিতে চার ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করে ফেলেছেন দেবদত্ত পাড়িক্কাল। রয়েছে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও।

রাজকোট: ১৫ জানুয়ারি থেকে পাঁচ ম্য়াচের সিরিজ়ের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG 3rd Test) মাঠে নামতে চলেছে ভারত। এই ম্যাচেই প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ বাঁ-হাতি ব্যাটার দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। গোটা রঞ্জি ট্রফি মরশুমেই একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন তিনি। সম্প্রতি তামিলনাড়ুর বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এক ঝাঁ চকচকে সেঞ্চুরি আসে। তারপরেই আহত কেএল রাহুলের বদলি হিসাবে ডাক পান পাড়িক্কাল।

তামিলনাড়ুর বিরুদ্ধে কর্ণাটকের হয়ে পাড়িক্কাল প্রথম ইনিংসে ১৫১ ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রান করেন। গত মরশুমেই বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। সেইসব বাধা অতিক্রম করে জাতীয় দলে ডাক পাওয়াটা তাঁর স্বপ্নের মতো বলেই জানান পাড়িক্কাল। তিনি বলেন, 'গোটা বিষয়টায় ধাতস্থ হতে এখনও খানিকটা সময় লাগবে। টেস্ট দলে সুযোগ পাওয়াটা স্বপ্নের মতো এবং বেশ কঠিন কয়েকটা বছরের পর এই সুযোগটা এসেছে। আমি পরিবার এবং বন্ধুবান্ধদের ওই কঠিন সময়ে পাশে থাকার জন্য আমি যতই ধন্যবাদ জানাই ততই কম।'

পাড়িক্কাল জানান স্বাস্থ্য সমস্যার জন্য তাঁর ১০ কেজি ওজন কমে গিয়েছিল। 'শরীর সুস্থ করে ফিরে আসাটা খুবই কঠিন ছিল। শারীরিকভাবে ফিট হওয়া খুবই চাপের ছিল। আমার ১০ কেজি ওজন কমে যাওয়ার পর আমার পেশির শক্তি বাড়ানোর জন্য আমি ঠিকঠাক খাবার দাবার খাওয়ার দিকে বাড়তি নজর দিতে হয়েছিল। আমার কেরিয়ারের এই সময়টায় প্রতিটি ম্য়াচই খুব গুরুত্বপূর্ণ আর এই সময়ই আমি একের পর এক ম্যাচ মিস করছিলাম।' বলে জানান পাড়িক্কাল।

তবে এই মরশুমে রঞ্জি ট্রফিতে তিনি অনবদ্য ফর্মে রয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে শতরান দিয়েই মরশুমের শুরুটা করেন তিনি। এখনও পর্যন্ত চার ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করে ফেলেছেন তিনি। রয়েছে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও। এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রতীক্ষায় তিনি। আর তার জন্য ভিন্ন ব্যাটিং পজিশনও বাধা নয়। ভিন্ন ভিন্ন পজিশনে ব্য়াট করাটা চ্যালেঞ্জিং হলেও, সেটা থেকে নতুন কিছু শিখতে বরং তিনি বেশি আগ্রহী বলেও জানিয়েছেন তরুণ ব্য়াটার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: রাজকোট টেস্টেই কি অভিষেক হচ্ছে সরফরাজের? শিকে ছিঁড়তে পারে আরও এক তরুণের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget