এক্সপ্লোর

Eden Gardens: ইডেনে রঞ্জি ম্যাচের মাঝে মাঠে আচমকা হাজির অতিথি, ক্রিকেটারদের থেকে পেল উপহার!

Ranji Trophy: কলা থেকে শুরু করে আপেল, ফলাহারে মেতে উঠল বজরঙ্গবলী। তারিয়ে তারিয়ে খেল খাবার। শেষ পাতে পেল ডাবের জল। সব খেয়ে খুশি মনে আপনা হতেই ইডেন ছেড়ে বেরিয়ে গেল।

সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফির ম্যাচে তখন যেন একটু ঝিমুনি ধরেছে সকলেরই। ম্যাচের প্রথম সেশনে পাঁচটা উইকেট পড়লেও দ্বিতীয় সেশন উইকেট-হীন। তৃতীয় সেশনের খেলা চলছে। বাংলার বোলাররা প্রাণপণ চেষ্টা করে চলেছেন উত্তরাখণ্ড ব্যাটিংয়ের কোমর ভাঙার জন্য। দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছেন উত্তরাখণ্ডের ব্যাটাররা।

এমন সময়ই মাঠে অনাহূত এক অতিথি। আগন্তুককে দেখে চমকে উঠলেন অনেকে। ক্লাব হাউসের গা ঘেঁষে, অ্যাওয়ে টিমের ড্রেসিংরুমের লাগোয়া ব্যারিকেডের ওপর দিয়ে, সোজা হাজির মাঠের পাশে। কিছুক্ষণ বাউন্ডারির রোপের পাশে বসে খেলা পর্যবেক্ষণ করল। সেখানে তখন রোদে গ্লাভস শুকোতে দিয়েছেন উত্তরাখণ্ডের এক ক্রিকেটার। সেই গ্লাভস নিয়ে খানিক টানাটানি। আম্পায়াররা কড়া নজর রেখেছিলেন। এই বুঝি মাঠে ঢুকে খেলায় ব্যাঘাত ঘটায়।

ইডেনে শুক্রবার ম্যাচের শেষ বেলার হাজির হল এক বীর হনুমান! যাকে দেখে তটস্থ হলেন আম্পায়ার, মাঠকর্মীরা। যদি তাণ্ডব শুরু করে, যদি মাঠে ঢুকে পড়ে? প্রমাদ গুণছিলেন অনেকেই।

কিন্তু সে উৎপাত করার লক্ষণ দেখায়নি। বরং কিছুটা যেন উদাসীন হয়ে ইতিউতি চাইছিল। যেন কারও খোঁজ করছিল। উত্তরাখণ্ডের ক্রিকেটারেরাও তখন মজা পেয়েছে। একজন তো হাত নেড়ে ডাকতে শুরু করল। বাংলার অতিরিক্ত ক্রিকেটার কাজি জুনেইদ সইফি মাঠে জল নিয়ে যাচ্ছিলেন বারবার। ক্রিকেটারদের জলপান করাতে। তিনিও এক বোতল জল দিতে চাইলেন। তবে বজরঙ্গবলীর সেসবে খুব একটা আগ্রহ নেই যেন। হাজার হোক, গরমের তপ্ত দুপুর তো নয়। বরং গঙ্গার দিক থেকে পড়ে আসা রোদ তখন তীব্র নয়। গায়ে জ্বালা ধরাচ্ছে না।

এরপর হনুমান সোজা হাঁটা দিল সাইটস্ক্রিনের পিছন দিয়ে, বাংলার ড্রেসিংরুমের দিকে। আর সেখানে গিয়েই পেল জামাই আদর! বাংলার ড্রেসিংরুমের বাইরে যে টেবিল, চেয়ার রাখা, তার ওপর গিয়ে বসল হনুমানটি। রিজার্ভ বেঞ্চে থাকা বাংলার ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কেউ কেউ বেরিয়ে এলেন। হনুমানটিকে দেখে কেউ ভয় পাননি। বরং এগিয়ে দিলেন খাবার।

কলা থেকে শুরু করে আপেল, ফলাহারে মেতে উঠল বজরঙ্গবলী। তারিয়ে তারিয়ে খেল খাবার। শেষ পাতে পেল ডাবের জল। সব খেয়ে খুশি মনে আপনা হতেই ইডেন ছেড়ে বেরিয়ে গেল।

সিএবি কর্মীদের কেউ কেউ বললেন, 'হনুমানটি মাঝে মধ্যেই আসছে আজকাল। কারও অনিষ্ট করে না। খাবারের খোঁজে আসে। খাবার পেলে খেয়ে চলে যায়।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget