এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: পন্থ অভিযোগ করেছিলেন, অসন্তোষ প্রকাশ করেন গিল, এবার ডিউকস বল নিয়ে সরব স্বয়ং স্টুয়ার্ট ব্রড

Stuart Broad: স্টুয়ার্ট ব্রডের স্পষ্ট মত বল ১০ ওভার খেলার জন্য নয়, ৮০ ওভার টিকবে এমন তৈরি করা উচিত।

লন্ডন: বিলেতের মাটিতে ভারত-ইংল্যান্ডের এক টানটান সিরিজ় চলছে। ইতিমধ্যেই দুই দলের একাধিক ব্যাটার, বোলারদের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। ঋষভ পন্থ, আকাশ দীপ, শুভমন গিলরা নিজেদের খেলার মাধ্যমে শিরোনাম কেড়ে নিয়েছেন। তবে ক্রিকেটারদের পাশাপাশি শিরোনামে বারংবার উঠে এসেছে ডিউকস বলও। এবার সেই বল নিয়েই সরব হলেন ইংল্যান্ডের কিংবন্দতি ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড।

তৃতীয় টেস্ট ম্য়াচের (ENG vs IND 3rd Test) আগে ঋষভ পন্থকে এই বল নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল। বল দ্রুত নরম হয়ে যাওয়ায় বোলারদের সমস্যা হচ্ছে, যা ক্রিকেটের জন্য খারাপ খবর বলে দাবি করেছিলেন পন্থ। লর্ডসে ম্যাচ চলাকালীনও দ্বিতীয় দিনে বল সমস্যা দেখা যায়। দিনের শুরুতেই বল নিয়ে অভিযোগ জানান ভারতীয় অধিনায়ক শুভমন গিল। দ্বিতীয় নতুন বলে তখনও ১০ ওভারও হয়নি, দেখা যায় বল আম্পায়ারের কাছে থাকা বলের আকার পরিমাপক হুপের মধ্যে দিয়ে গলছে না। ফলে বল বদল করা হয়। 

কিন্তু তারপরেও গিলকে সন্তুষ্ট দেখায়নি। আম্পায়ারের সঙ্গে ভারতীয় অধিনায়ককে উত্তপ্ত কথোপকথন করতে দেখা যায়। বোলার মহম্মদ সিরাজও অসন্তোষ প্রকাশ করেন। আম্পায়ার যদিও এবার তাতে কান দেননি। কিন্তু ভারতীয়রা যে একা ডিউকস বল নিয়ে অসন্তুষ্ট নয়, তা প্রমাণ হয়ে গেল।

নিজের সোশ্যাল মিডিয়ায় স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) লেখেন, 'ক্রিকেট বলটা অনেকটা ভাল উইকেটকিপারের মতো হওয়া উচিত, যার দিকে কেউ তেমন নজর দেবে না। আমরা বল নিয়ে এত কথা বলছি, কারণ এটা নিয়ে সমস্যা হচ্ছে এবং প্রায় প্রতিটি ইনিংসেই বল বদল করতে হচ্ছে। এটা মানা যায় না। ডিউকস বলের এই সমস্যা মনে হয় পাঁচ বছর হয়ে গেল। ওদের এটাকে ঠিক করতে হবে। একটা বলের ৮০ ওভার টেকে উচিত, দশ ওভার নয়।'

 

বিশ্বের সর্বকালের সেরা টেস্ট বোলারদের মধ্যে অন্যতম ব্রড। ইংরেজ প্রাক্তনীর থেকে ইংল্যান্ডের পরিবেশ তথা ডিউকস বল নিয়ে অধিক জ্ঞান, খুব  কম ব্যক্তিরই রয়েছে। ব্রডের মন্তব্য তাই ভারতীয়দের অসন্তোষ যে অমূলক নয়, তা প্রমাণ করে দেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget