এক্সপ্লোর

ENG vs IND 3rd Test: লর্ডসে ম্যাচের দ্বিতীয় দিনেও কিপিং করছেন না পন্থ, ঋষভের চোট নিয়ে আপডেট দিল বিসিসিআই

Rishabh Pant: ম্যাচের প্রথম দিনে দ্বিতীয় সেশনে বুমরার বিরুদ্ধে কিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান ঋষভ পন্থ।

লন্ডন: রমরমিয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট (ENG vs IND 3rd Test)। আপাতত সিরিজ় সমতায় রয়েছে। দ্বিতীয় দিনে যশপ্রীত বুমরার জাদুতে ভারতীয় দল শুরুটা বেশ ভালই করেছে। কিন্তু এইসবের মাঝেও টিম ইন্ডিয়ার সমর্থকরা উদ্বিগ্ন। কারণ দলের সহ-অধিনায়ক তথা তারকা কিপার-ব্য়াটার ঋষভ পন্থ (Rishabh Pant) যে আজও মাঠেই নামেননি। তাঁর চোট ঠিক কতটা গুরুতর?

গতকাল লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের প্রথম দিন ছিল। সেই প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ৩৪তম ওভারে যশপ্রীত বুমরার লেগ সাইডে করা এক বল বাঁচাতে গিয়ে চোট পেয়েছিলেন পন্থ। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর এক ওভার পন্থ কিপিং করার চেষ্টা করলেও, তার বেশি মাঠে থাকতে পারেননি। প্রবল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। তাঁর বদলে বাকি দিনটা কিপিং করেন ধ্রুব জুরেল। আজ ম্য়াচের দ্বিতীয় দিনও পন্থ মাঠে নামেননি, জুরেলকেই ভারতীয় দলের হয়ে উইকেটের পিছনে দেখা যাচ্ছে। এর ফলেই টিম ইন্ডিয়া সমর্থকদের উদ্বেগ বেড়েছে।

পন্থের চোটকে কাল ততটা গুরুতর নয় বলেই জানিয়েছিল বিসিসিআই। তবে আজও তিনি মাঠে না নামায় ফের একবার বিসিসিআইয়ের তরফে বিবৃতি দেওয়া হল। সেখানে জানানো হয়, 'ঋষভ পন্থের বাঁ হাতের তর্জনীতে লাগা চোট এখনও সারেনি। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওর পরিস্থিতির দিকে নজর রাখছে। ধ্রুব জুরেলই দ্বিতীয় দিনেও কিপিংটা করবেন।'

 

তবে জুরেল কিপিং করতে পারলেও, ব্যাটিং করতে পারবেন না। এই কারণেই যত চিন্তা। সেক্ষেত্রে ভারতীয় দলকে এক ব্যাটার কম নিয়েই খেলতে হবে। অবশ্য মন্দের ভাল বলতে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে দলের ব্য়াটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে পন্থকে দেখা যায়। ব্যাটিং গ্লাভস পরে কোটাকের দেওয়া কয়েকটা থ্রো ডাউন খেলেন পন্থ। কিন্তু বারংবারই সেই অল্প সময়েও নিজের বাঁ-হাতের দিকে তাকাতে দেখা যায় পন্থকে। তিনি যে একেবারে ব্যাটিং করায় স্বচ্ছন্দবোধ করছিলেন না, তা তাঁর মুখের অঙ্গভঙ্গিই প্রমাণ করে দেয়।  

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget