এক্সপ্লোর

ENG vs IND: ব্র্যাডম্যান, দ্রাবিড়দের ছোঁয়ার সুযোগ, তবে এজবাস্টনে পন্থ রেকর্ড গড়লেই উদ্বেগ বাড়বে ভারতের

Rishabh Pant: ঋষভ পন্থ প্রথম টেস্টে জোড়া শতরানসহ ইংল্যান্ডের মাটিতে টেস্টে মোট চারটি শতরান হাঁকিয়েছেন।

বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ের প্রথম টেস্টেই (ENG vs IND) জোড়া শতরান হাঁকান ঋষভ পন্থ (Rishabh Pant)। লিডসে দুরন্ত ব্যাটিং করেন ভারতের তারকা কিপার-ব্যাটার। মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড তো ভেঙেছেনই পন্থ আরও একাধিক কৃতিত্ব নিজের নামে করেছেন। এজবাস্টনেও পন্থের সামনে কিন্তু কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারাদের তালিকায় নিজের নাম লেখানোর সুযোগ রয়েছে।

পন্থের ইংল্যান্ডের মাটিতে রেকর্ড বেশ ঈর্ষণীয়। তিনি বিলেতে ১০ টেস্ট খেলে ৮০৮ রান করে ফেলেছেন। রয়েছে চারটি শতরানও। পরবর্তী টেস্টের ভেন্যু এজবাস্টনেই পন্থ কিন্তু ইংল্যান্ডের মাটিতে নিজের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছিলেন ২০২২ সালে। তিনি সেই ম্যাচে ১১১ বলে ১৪৬ রান করেছিলেন। ভারতীয় দলকে ৯৮ রানে পাঁচ উইকেট থেকে ৪১৬ রান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তিনি। তিনি যদি ফের একবার এজবাস্টনে শতরান হাঁকান তাহলে ব্র্যাডম্যান, দ্রাবিড়, লারাদের পর সপ্তম বিদেশি ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টানা তিন টেস্টে শতরান হাঁকাবেন।

তবে পন্থ রেকর্ড গড়ে শতরান হাঁকালেই কিন্তু তা ভারতীয় দলের জন্য অশনি সংকেত হতে পারে। এজবাস্টনে তিন বছর আগের সেই ম্যাচে পন্থের শতরান সত্ত্বেও ভারত হেরেছিল। হেডিংলেতেও ভারতীয় দল পরাজিত হয়। আসলে এই শুধু দুই ক্ষেত্রে হার নয়, বিদেশের মাটিতে টেস্টে পন্থের শতরান করা পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারেনি ভারতীয় দল। তাই একদিকে পন্থ শতরান হাঁকিয়ে যেমন ইতিহাস গড়ার খুব কাছে। সেখানে অপরদিকে, তাঁর এই রেকর্ড কিন্তু অন্তত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বেশ উদ্বেগজনক। 

তবে সিরিজ়ে আপাতত পিছিয়ে থাকলেও ভারতীয় দলের অন্দরমহলের মেজাজ কিন্তু বেশ ফুরফুরে। সমালোচনা, চাপের মাঝেও ভারতীয় দলের অন্দরমহলের পরিবেশ ঠিকঠাকই রয়েছে। কেউই বাড়তি উদ্বিগ্ন নন। এমনকী গতকাল তো গোটা দল অনুশীলনের বদলে এক মনোরঞ্জন পার্কে সময় কাটায়। দলের অন্দরমহলে সকলের মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই সফর ছিল। আজ অবশ্য ভারতীয় দল জোরকদমে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অনুশীলন চালায়।

গত ম্যাচে ভারতীয় লোয়ার মিডল অর্ডার দুই বার একেবারে অল্প রানে সাজঘরে ফেরে। ম্য়াচ শেষে দুই ইনিংসেই লোয়ার অর্ডারের এই ব্যাটিং ধস কাম্য নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুভমন গিল। রিপোর্ট অনুযায়ী মহম্মদ সিরাজ বেশ অনেকটা সময় এদিন ব্যাটিং অনুশীলন করেন। কোচ গৌতম গম্ভীরকে দুই ফাস্ট বোলার অর্শদীপ সিংহ ও আকাশ দীপের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করতে দেখা যায়। শুভমন গিল ও ঋষভ পন্থ দীর্ঘক্ষণ ব্যাট হাতে নেটে ঘাম ঝরান। দলের বোলাররাও বোলিং অনুশীলন সারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget