এক্সপ্লোর

IND vs ENG: বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে জোর জল্পনা, তারকা বোলারের কি সত্যিই বিশ্রাম প্রয়োজন?

Jasprit Bumrah: গত বছরের শুরু থেকে ৪৪০ ওভারের অধিক বল করেছেন যশপ্রীত বুমরা।

বার্মিংহাম: অস্ট্রেলিয়া সফরে চোট লাগায় শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বল করতে দেখা যায়নি। তারপর বেশ কয়েকদিনের অপেক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম টেস্ট ম্যাচেই ভারতীয় দলে বুমরার প্রত্যাবর্তন ঘটেছিল। লিডসে পরিসংখ্যনের নিরিখে বুমরাই দলের সেরা বোলার। তা সত্ত্বেও ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বুমরার না খেলার সম্ভাবনাই প্রবল। কিন্তু কেন? কারণ তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।

বুমরা গত বছরের শুরু থেকে লাল বলের ক্রিকেটে ১৫.৮ গড়ে মোট ৭৮টি উইকেট নিয়েছেন। ছয়বার তাঁর ঝুলিতে পাঁচ উইকেট এসেছে। এই সময়ে বুমরা মোট ৪১০.৪ বল করেছেন। সেখানে তুলনা করলে দেখা যাবে এই সময়ে ভারতীয় দলের বাকি সব ফাস্ট বোলার মিলিয়ে এই সময়ে ৭০১.৪ ওভার বল করেছেন। নিয়েছেন ৮৪টি উইকেট। এই পরিসংখ্যান যেমন বুমরার প্রয়োজনীয়তা বুঝিয়ে দেয়, তেমনই তাঁর ওয়ার্কলোড বোঝাতেও যথেষ্ট।

এই সময়ে বুমরার থেকে বিশ্বের আর কোনও ফাস্ট বোলার অধিক ওভার বল করেননি। বুমরার কাছাকাছি বলতে একমাত্র মিচেল স্টার্ক। অজ়ি মহাতারকা টেস্টে এই সময়ে বুমরা থেকে খানিকটা কম ৩৬২.৩ ওভার বল করেছেন। অর্থাৎ বুমরা যে বাকি ফাস্ট বোলারদের অনেক বেশি ওভার বল করেছেন এবং ওয়ার্কলোড তাঁর যথেষ্টই, তা বলাই বাহুল্য। 

এমন পরিস্থিতিতে বুমরার এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আজ ভারতীয় দল দ্বিতীয় টেস্টের জন্য জোরকদমে বার্মিংহামে অনুশীলন করে। সেখানে বুমরা উপস্থিত ছিলেন বটে। তবে তিনি কোনওরকম সেশনেই অংশগ্রহণ করেননি। 

ভারতীয় প্রাক্তনী দীনেশ কার্তিকের মতেও হেডিংলেতে অনেক ওভার বল করার পর বুমরা এজবাস্টনে আবার মাঠে নামতে সম্ভবত চাইবেন না। 'আমাদের সবার আগে দেখতে হবে বুমরা খেলছে কি না। ও এজবাস্টনে খেলতে কতটা আগ্রহী হবে, সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় ও হয়তো অপেক্ষা করবে। ওই পিচটা তো পাটা। আমার মনে হয় (লর্ডসে খেললে) ওর শরীর অধিক বিশ্রাম পাবে। এই ম্যাচে তো ও প্রচুর ওভার বোলিং করেছে। ও যত বিশ্রাম পাবে, ততই ভাল। আমার মনে হয় ও লর্ডসে খেলতে পছন্দ করবে। তবে গোটাটা ও কী চাইছে সেই অনুযায়ী তো হবে না, দল কী চাইছে সেইটাও দেখতে হবে।' মত কার্তিকের। এবার দেখার বুমরা শেষমেশ ২ জুলাই মাঠে নামেন কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
IPL: হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget